মনোনয়নপত্র বাতিল হওয়ার পর নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র বাতিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসির কাছে আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনিরা শারমিন। এই আপিলের শুনানি হবে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে।
রবিবার (২৬ এপ্রিল) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে এই আপিল আবেদন জমা দেন তিনি।
আরও পড়ুন: জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার: প্রধানমন্ত্রী
আপিল আবেদন জমা দেওয়া শেষে মনিরা শারমিন সাংবাদিকদের বলেন, “আমার মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে আমি আপিল করেছি। আগামীকাল সকাল সাড়ে দশটায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির জন্য সময় দিয়েছে।”
তিনি বলেন, “যে আইন উল্লেখ করে আমার মনোনয়ন বাতিল করা হলো, সেটি একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে। এর বিরুদ্ধে মূলত আমার আইনি লড়াই। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যে কারণে আইনটি করা হয়েছিল, সে জায়গা থেকে সরে আইনটি সংরক্ষিত নারী আসনের উদ্দেশ্যকে ব্যাহত করছে। কারণ একজন এন্ট্রি লেভেলের ব্যাংক কর্মকর্তা যার চাকরির বয়স দুই বছর, তার পক্ষে কাউকে সুবিধা প্রদান বা প্রশাসনিক কোনও দায়িত্বে আমি ছিলাম না।”
আরও পড়ুন: ভুয়া পেজ চালানোর অভিযোগে সাদিক কায়েমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ছাত্রদলের
প্রসঙ্গত, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ায় কারণে গত ২৩ এপ্রিল ইসিতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন।
এর আগে গত ২২ এপ্রিল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ১৩ প্রার্থীর মধ্যে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

