মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনতারুণ্যপ্রযুক্তিখেলাচাকরিস্কলারশিপভিডিওঅর্থনীতিপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
পরীক্ষা
উচ্চশিক্ষা
শিক্ষাধারা
শিক্ষাপ্রশাসন
তারুণ্য
প্রযুক্তি
খেলা
চাকরি
স্কলারশিপ
The Generation Today

মেনু

সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
পরীক্ষা
উচ্চশিক্ষা
শিক্ষাধারা
শিক্ষাপ্রশাসন
তারুণ্য
প্রযুক্তি
খেলা
চাকরি
স্কলারশিপ
ভিডিও
অর্থনীতি
প্রবাসী
নির্বাচন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
বিজ্ঞান ও প্রযুক্তি
অপরাধ-শৃঙ্খলা
পরিবেশ ও জলবায়ু
ধর্ম ও জীবন
ভ্রমণ-পর্যটন
পুরস্কার-সম্মাননা
উদ্ভাবন আবিষ্কার
স্বাস্থ্য ও চিকিৎসা
লাইফস্টাইল
বইমেলা
ব্যক্তিত্ব
সাহিত্য-সংস্কৃতি
সাক্ষাৎকার
বিচিত্র খবর
সম্পাদকীয়
ফ্যাক্টচেক
প্রিয় বই
মতামত

About The Generation Today

Your trusted source for the latest news and updates. Stay informed with our comprehensive coverage of local and global events.

Categories

    Quick Links

      Newsletter

      Subscribe to get the latest news delivered to your inbox.

      © 2025 The Generation Today. All rights reserved.

      Privacy PolicyTerms of ServiceContact Us
      Developed by: FigTreeSoft
      নির্বাচন

      বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

      T

      TGT Admin

      •2 min read
      প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:০০ AM

      নজরুল ইসলাম খান
      নজরুল ইসলাম খান|ছবি: সংগৃহীত

      বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব। এটিই আমাদের সিদ্ধান্ত।’

      মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এমনটি জানান।

      বৈঠক শেষে গণভোট নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। আমাদেরই প্রস্তাব অনুযায়ী সব সংস্কারের বিষয় আলোচনায় এসেছে, কমিটি হয়েছে এবং সেখানে আমরা অংশ নিয়েছি, আমাদের কন্ট্রিবিউশন করেছি এবং বহু বিষয়ে আমরা একমত হয়েছি। যেসব বিষয়ে আমরা একমত হতে পারিনি, সেগুলোতে আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি। এই নোট অব ডিসেন্ট আমরা একা দিইনি; অনেকেই দিয়েছে। যেমন নারী আসনের ব্যাপারে তো অন্য রাজনৈতিক দলগুলো নোট অব ডিসেন্ট দিয়েছে, নারী আসন বৃদ্ধি আমরা চেয়েছি। তাঁরা (জামায়াতে ইসলামী) নারী আসন বৃদ্ধি চায় না এবং তারা কোনো নারীকে মনোনয়নও দেয়নি। সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব। এটিই আমাদের সিদ্ধান্ত।’

      ‘বিএনপি ফ্যামিলি কার্ড দিচ্ছে’—জামায়াতের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, ‘ফ্যামিলি কার্ড না, আমরা কৃষকদেরকে ফার্মারস কার্ডও দেব। এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। জনগণের সমর্থনে যদি আমরা পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা দেশের মানুষের কল্যাণের জন্য বেশ কিছু কর্মসূচি নেব এবং বিএনপির ইতিহাসই তাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক নতুন নতুন কর্মসূচি নিয়েছিলেন, যেগুলো এখনো কার্যকর আছে।’

      আরও পড়ুন:হ্যাঁ, না ভোটগণভোটবিএনপিরজামায়াতসংস্কার

      মন্তব্য (0)

      এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!