বিএনপি জোটের ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

জিটি রিপোর্ট

প্রকাশ:

নির্বাচন কমিশন লোগো
নির্বাচন কমিশন লোগো|ছবি: সম্পাদিত

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। এ লক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলছে। শেষ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোটের ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: সংরক্ষিত আসন নয়, জনগণের ভোটে এমপি হতে চান তাসনিম জারা

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যাচাই-বাছাই শেষে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও চাকরি ছাড়ার প্রত্যয়নপত্র জমা দেওয়া হয়নি। বিধি অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার তিন বছর পর নির্বাচনে অংশ নেওয়া যায়। এ কারণে তাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

তিনি আরও জানান, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত আপিল করা যাবে, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

উল্লেখ্য, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!