বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ‘শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ সরকারি করা হয়েছে। এ বিদ্যালয়টি ‘শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ নামে সরকারিকরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন: একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ, আবেদন ২ থেকে ৫ সেপ্টেম্বর
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন ‘শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’কে ২৫ আগস্ট ২০২৬ (১১ ভাদ্র ১৪৩৩) থেকে ‘শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ নামে সরকারিকরণ করা হলো।
এতে আরও বলা হয়, প্রচলিত বিধি-বিধানের আলোকে বিদ্যালয়টির শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

