প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ, বকেয়া নিয়ে শর্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন দেওয়ার আদে‌শ জারি করেছে সরকার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন দেওয়ার আদে‌শ জারি করেছে সরকার|ছবি: সংগৃহীত

দীর্ঘ ১০ মাসের প্রশাসনিক ও কারিগরি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন দেওয়ার আদে‌শ জারি করেছে সরকার। মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের পদ্ধতি সরকারি পে-রোল সফটওয়্যার 'আইবাস ডাবল প্লাসে (iBAS++)' দ্রুত যুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে আদেশে স্পষ্ট করা হয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক অফিশিয়াল সরকারি আদেশ (জিও) জারির তারিখের আগের মেয়াদের কোনো আর্থিক বকেয়া শিক্ষকরা দাবি করতে বা পাবেন না।

আরও পড়ুন: বিইউপিতে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রামে ভর্তি, আবেদন ৫ ডিসেম্বর পর্যন্ত

উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদটি আনুষ্ঠানিকভাবে ১০ম গ্রেডে উন্নীত করা হলেও এতদিন কারিগরি জটিলতায় তারা এই স্কেলে বেতন পাচ্ছিলেন না। অর্থ মন্ত্রণালয়ের নতুন এই নির্দেশনার ফলে সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে দ্রুতই প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডের পূর্ণ বেতন-ভাতা ভোগ করতে পারবেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!