মাউশির অধীন মাঠপর্যায়ের জনবলের তথ্য চেয়েছে অধিদপ্তর, ৭ অক্টোবরের মধ্যে পাঠানোর নির্দেশ

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন মাঠপর্যায়ের সকল কার্যালয় ও প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়ে জরুরি চিঠি জারি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন মাঠপর্যায়ের সকল কার্যালয় ও প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়ে জরুরি চিঠি জারি |ছবি: সংগৃহীত

জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণ ও আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন মাঠপর্যায়ের সকল কার্যালয় ও প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়ে জরুরি চিঠি জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) মাউশি থেকে এই নির্দেশনা জারি করা হয়, যেখানে নির্ধারিত ছক পূরণ করে আগামী ৭ অক্টোবরের মধ্যে তথ্য বাধ্যতামূলকভাবে পাঠাতে বলা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ৩০১ পদে, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত

নতুন বেতনকাঠামোয় মাউশির অধীনের কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এতে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে আইবাস++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলের ডাটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য এন্ট্রির কাজ চলছে। এর মধ্যে পদ বা পদবি, মূল গ্রেড ও পদসংখ্যার তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করতে আইবাস++-এর পে ফিক্সেশন সাবসিস্টেমে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রয়োজন। এ জন্য মাউশি ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য অর্গানোগ্রাম সাবমডিউলে এন্ট্রি করতে হবে। এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলো অর্গানোগ্রাম সাবমডিউলে এন্ট্রি করতে হবে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুশাখার পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে হবে।

নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ছকে ৭ অক্টোবরের মধ্যে তথ্য পাঠাতে হবে। তথ্যের সফট কপি নিকোশ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে হার্ড কপি পাঠাতে হবে উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা (কক্ষ নম্বর-৫৩০) বরাবর।

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভাষাকোর্সে ভর্তি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত

তথ্য পাঠানোর ই-মেইল ঠিকানা হলো dd.hrm.dshe@gmail.com

চাওয়া তথ্যের ছকে কার্যালয়ের নাম, ১৩ ডিজিটের কোড, ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজি), পদের মূল গ্রেড (Substantive Grade), পদভিত্তিক সংখ্যা ও মন্তব্য উল্লেখ করতে বলা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!