মাউশির নন-ক্যাডার কর্মচারী-কর্মকর্তাদের জ্যেষ্ঠতার ডাটাবেজ: ১৫ কর্মদিবসে পিডিএস হালনাগাদের নির্দেশ

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এর অধীন অফিস ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের রাজস্বখাতে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এর অধীন অফিস ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের রাজস্বখাতে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে|ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এর অধীন অফিস ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের রাজস্বখাতে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের (শিক্ষক ব্যতীত) জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। অনলাইন ডাটাবেজ ও পিডিএস গোছাতে রবিবার (১৩ সেপ্টেম্বর) জারি করা এক দাপ্তরিক নির্দেশনায় আগামী ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তথ্য বাধ্যতামূলকভাবে অনলাইনে আপলোড ও হালনাগাদ করার কড়া নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

আরও পড়ুন: আজ শেষ হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন

এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন অফিস-শিক্ষাপ্রতিষ্ঠানের রাজস্বখাতে কর্মরত সব পর্যায়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের (শিক্ষক ব্যতিত) পূর্ণাঙ্গ তথ্য অনলাইনে আপলোড করে পিডিএস, তথ্য হালনাগাদ করার জন্য নির্দেশনা দেয়া হয়। অনলাইনের সংরক্ষিত তথ্য, পিডিএস থেকে তথ্য নিয়ে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের একটি জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে।

এমন অবস্থায়, জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরির লক্ষ্যে অধিদপ্তর ও অধিদপ্তরাধীন অফিস-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের রাজস্বখাতে কর্মরত সব পর্যায়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের (শিক্ষক ব্যতিত) আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ তথ্য বাধ্যতামূলকভাবে অনলাইনে আপলোডপূর্বক পিডিএস, তথ্য হালনাগাদ করার জন্য নির্দেশ দেয়া হলো।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!