এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ পেছাল, নতুন তারিখ ৩১ অক্টোবর

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর এই ফল প্রকাশ করা হবে
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর এই ফল প্রকাশ করা হবে|ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর এই ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) এ সিদ্ধান্ত নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত ২৪ অক্টোবর (শনিবার) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল।

আরও পড়ুনঃ একাদশ শ্রেণিতে ভর্তির শেষ সুযোগ: তৃতীয় ধাপের আবেদন শেষ হচ্ছে আজ

এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই অনুযায়ী ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!