মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষাপ্রশাসন

আজ শেষ হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ PM

 এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন করার সময় শেষ হচ্ছে আজ রবিবার (১৩ সেপ্টেম্বর)
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন করার সময় শেষ হচ্ছে আজ রবিবার (১৩ সেপ্টেম্বর)|ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন করার সময় শেষ হচ্ছে আজ রবিবার (১৩ সেপ্টেম্বর)। দ্বিতীয় ধাপে তথ্য সংশোধন করা শিক্ষকদের জন্যই মূলত এ সুযোগ দেওয়া হয়েছে। আজকের পর সংশোধিত তথ্যের ভিত্তিতে বদলির আবেদন গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমপিও শিক্ষক বদলি আবেদন কার্যক্রম ১২ সেপ্টেম্বর থেকে আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে। ২য় ধাপে যেসব শিক্ষকের তথ্য সংশোধন করা হয়েছে, শুধুমাত্র সেইসব শিক্ষকই আবেদন করার সুযোগ পাবেন। ১ম ধাপে আবেদনকারী শিক্ষকগণ ২য় ধাপে নতুন আবেদন বা পূর্বের আবেদন সংশোধন করার সুযোগ পাবেন না।

আরও পড়ুন: ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রধানদের জন্যও বার্তা দিয়েছে মাউশি। সংস্থাটি জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক শিক্ষক তথ্য ও শূন্য পদের তালিকাসহ প্রতিষ্ঠানের তথ্যাদি উপজেলা/জোন পর্যায়ে যাচাইয়ের জন্য প্রেরণের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শিক্ষক বদলি আবেদন কার্যক্রম শুরু হওয়ার কারণে বর্তমানে প্রতিষ্ঠান তথ্য যাচাইয়ের জন্য প্রেরণের সুযোগ বন্ধ থাকবে। যাচাই কার্যক্রম পুনরায় শুরু হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।

এদিকে শিক্ষকদের বদলি আবেদন শেষ হওয়ার পর নতুন করে আর সময় বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে মাউশি। ফলে ১৩ সেপ্টেম্বর আবেদন শেষ হওয়ার পরই চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষকদের বদলি করার পরিকল্পনা করা হয়েছে। বদলি হওয়ার জন্য ১০ দিন সময় পাবেন তারা।

আরও পড়ুন: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষককে স্থায়ী বহিষ্কার

এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ বলেন, ‘বদলি আবেদনগ্রহণ শেষ হওয়ার দুই থেকে তিনদিনের মধ্যে বদলির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এক মুহূর্তও দেরি করার পরিকল্পনা আমাদের নেই। যত দ্রুত সম্ভব শিক্ষকদের বদলি করা হবে।’

ট্যাগ:বেসরকারি স্কুল-কলেজএমপিওভুক্ত শিক্ষকবদলির আবেদনমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরমাউশিমাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!