৫১তম বিসিএসে যত আবেদন পড়ল

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

৫১তম বিশেষ বিসিএস
৫১তম বিশেষ বিসিএস|ছবি: সংগৃহীত

৫১তম বিশেষ বিসিএসে আবেদন করেছেন ১৫ হাজারেরও বেশি চিকিৎসক। তবে তাঁদের মধ্যে অনেকেই এখনো আবেদন ফি জমা দেননি। ফলে মোট আবেদনকারীর প্রকৃত সংখ্যা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। আগামী ২৫ অক্টোবর এ বিসিএসের আবেদন কার্যক্রম শেষ হবে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগের কথা রয়েছে।

পিএসসি গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাদের ওয়েবসাইটে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদন কার্যক্রম শুরু হয় ১ অক্টোবর সকাল ১০টা থেকে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়ার সব ধাপ নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

<span;><span;>* আবেদনের সব ধাপ সম্পন্ন করার পর ছবি আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই সর্বোচ্চ ৩০০ পিক্সেল হবে। অনধিক তিন মাস আগে তোলা (সানগ্লাস ছাড়া) রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ হবে সর্বোচ্চ ১০০ কিলোবাইট (কেবি)।

<span;><span;>* স্বাক্ষরের ক্ষেত্রে ছবির দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ ও প্রস্থ সর্বোচ্চ ৮০ পিক্সেল হবে। ফাইল সাইজ হবে সর্বোচ্চ ৬০ কিলোবাইট (কেবি)।

আবেদন ফি

আবেদনের ফি বাবদ ২০০ টাকা ও ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫ টাকাসহ মোট ২০৫ টাকা। ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫ টাকাসহ মোট ৫৫ টাকা।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

জমাদানের শেষ তারিখ

২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬ টার মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। ফি জমার আগে আবেদন সংশোধনের সুযোগ থাকলেও ফি জমার পর আর কোনো সংশোধন করা যাবে না।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!