মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বৃত্তি পেয়েছে ৭৯,২৪৬ শিক্ষার্থী

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:০৩ PM

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা|ছবি: বাসস

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা অন্বেষণে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে সারা দেশে ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র সংখ্যা ৩৫ হাজার ৮৯২ জন এবং ছাত্রী সংখ্যা ৪৩ হাজার ৩৫৪ জন। পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

আজ রোববার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আরও পড়ুন: মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব স্কুল-কলেজ, প্রতিটি ক্লাসরুমে বসবে সিসিটিভি ক্যামেরা

এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে; যার মধ্যে সরকারি বিদ্যালয় ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি।

সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্য অনুযায়ী, এবার প্রাথমিকে সরকারি ও বেসরকারি মিলে এ পরীক্ষায় মোট ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ লাখ ৪৪ হাজার ১২৭ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

শিক্ষামন্ত্রী জানান,ওএমআর উত্তরপত্র সংযোজন এবং আইপিইএমআইএস সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল ও স্বচ্ছ প্রক্রিয়ায় এবার ফলাফল প্রস্তুত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী জানান, ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে ফল দেখার অফিশিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ পোর্টাল।

আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি আকিজ গ্রুপে, পদায়ন ৮ জেলায়

ফলাফলের জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, দেশে সবচেয়ে বেশি বৃত্তি পেয়েছে ঢাকা জেলায়, যার সংখ্যা ৪ হাজার ৬৮২ জন। সবচেয়ে কম বৃত্তি পেয়েছে পার্বত্য জেলা বান্দরবানে, যার সংখ্যা ১৮৮ জন। ঢাকা জেলায় সবচেয়ে বেশি শিক্ষার্থী কৃতকার্য হয়েছে এবং সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে দিনাজপুর জেলায়।

এছাড়া ঠাকুরগাঁও জেলায় সর্বোচ্চ ৮১.৬১ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং নারায়ণগঞ্জ জেলায় অনুপস্থিতির হার ছিল সবচেয়ে বেশি ৫২.৮০ শতাংশ।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. মিলন জানান, এবার বৃত্তির সুবিধা ও অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ করা হয়েছে।
তিনি বলেন, ‘বিগত এক দশকেরও বেশি সময় ধরে বৃত্তির টাকার পরিমাণ বাড়ানো হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের আরও উৎসাহিত করতে এই হার দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে।’

নতুন কাঠামো অনুযায়ী, ট্যালেন্টপুলে মাসিক বৃত্তির হার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা এবং এককালীন অনুদান ২২৫ টাকা থেকে বাড়িয়ে ৪৫০ টাকা করা হয়েছে। একইভাবে সাধারণ বৃত্তির ক্ষেত্রেও মাসিক হার ২২৫ টাকা থেকে বাড়িয়ে ৪৫০ টাকা এবং এককালীন অনুদান ২২৫ টাকা থেকে বাড়িয়ে ৪৫০ টাকা করা হয়েছে।

আরও পড়ুন: রবিবার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, যেভাবে জানা যাবে

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও বলেন, মেধা অন্বেষণে সরকারি স্কুলের পাশাপাশি কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলগুলোর অংশীদারিত্ব নিশ্চিত করতে সরকারি বিদ্যালয়ে ৮০ শতাংশ এবং বেসরকারি বিদ্যালয়ে ২০ শতাংশ কোটা বণ্টন করা হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী বৈষম্যের শিকার না হয়। 

এছাড়া কারিগরি শিক্ষার (টিভেট) প্রসারে স্নাতক ও সেমিস্টার ভিত্তিক উপবৃত্তির বাজেট ও সংখ্যা বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সরকার কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী।

ট্যাগ:প্রাথমিক বৃত্তি পরীক্ষাফল প্রকাশবৃত্তিশিক্ষার্থী

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!