পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামছেন দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামছেন দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা|ছবি: সংগৃহীত

নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামছেন দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা।

বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের আয়োজনে এ কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষক-কর্মচারীরা অংশ নেবেন।

শিক্ষকদের অন্য দাবির মধ্যে রয়েছে- অবিলম্বে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষকদের বদলির আদেশ জারি এবং আগামী ঈদুল ফিতর থেকে শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদান।

আরও পড়ুনঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনের অনলাইনে আবেদন শুরু ১ নভেম্বর

মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আবেদনগ্রহণের দেড় মাস হতে চললেও এখনো এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশিত হয়নি। এর ফলে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরিরত শিক্ষকরা অমানবিক জীবনযাপন করছেন। অবিলম্বে শিক্ষকদের বদলির ফল প্রকাশ করতে হবে।

তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা চলতি মাস থেকে নবম পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। অথচ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন, তা নিশ্চিত নয়। এই অনিশ্চয়তা দূর করতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের নির্দেশনা জারি করতে হবে।

তিনি আরো বলেন, সরকারি চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পান না। এটি চাকরির ক্ষেত্রে অনেক বড় বৈষম্য তৈরি করেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!