জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএএস গবেষকদের ৩য় সেমিস্টারের ফরম পূরণ শুরু ১ নভেম্বর

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএএস গবেষকদের ৩য় সেমিস্টারের ফরম পূরণের তারিখ ও ফি পরিশোধের সময়সূচী  ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএএস গবেষকদের ৩য় সেমিস্টারের ফরম পূরণের তারিখ ও ফি পরিশোধের সময়সূচী ঘোষণা|ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব হিউম্যানিটিস অ্যান্ড ল’-এর অধীনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বাংলা বিষয়ে ভর্তিকৃত এমএএস (MAS) গবেষকদের ৩য় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের তারিখ ও ফি পরিশোধের সময়সূচী ঘোষণা করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে এ ফরম পূরণ কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

সোমবার (২৬ অক্টোবর) ফ্যাকাল্টি অব হিউম্যানিটিস অ্যান্ড ল’-এর চেয়ারম্যান ড. সৈয়দ হাদিউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড অনার্স ৩য় বর্ষের মৌখিক পরীক্ষার তারিখ ও কেন্দ্র তালিকা প্রকাশ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গবেষকদের বিশ্ববিদ্যালয় নির্ধারিত মাসিক বেতন ও পরীক্ষার ফি ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিতে হবে।

নির্ধারিত ফি-এর বিবরণ:

৬ মাসের বেতন: প্রতি মাসে ২,৫০০ টাকা করে মোট ১৫,০০০ টাকা।

২টি পত্রের পরীক্ষার ফি: প্রতি পত্রে ১,০০০ টাকা করে মোট ২,০০০ টাকা।

মৌখিক পরীক্ষার ফি: ১,০০০ টাকা।

সর্বমোট পরিশোধযোগ্য ফি: ১৮,০০০ (আঠারো হাজার) টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গবেষকদের আগামী ২৬ নভেম্বরের মধ্যে উল্লিখিত বেতন ও ফি পরিশোধ করে সংশ্লিষ্ট দপ্তর থেকে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এছাড়া ৩য় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা আগামী ১ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত দেখুন এখানে।

Screenshot 2026-10-28 at 14-54-18 notice_656_pub_date_26102026.pdf.png

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!