মাদ্রাসা শিক্ষা বোর্ড ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম পূরণ ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। অনলাইনে বোর্ড ফি জমা দেয়া যাবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। বোর্ড ফি ৪০০ টাকা সিস্টেমে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। এ ছাড়াও প্রার্থীদের কেন্দ্র ফি বাবদ ২০০ টাকা দিতে হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৬ এর ফরমপূরণ প্রক্রিয়ার নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে যথাসময়ে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল নটর ডেম কলেজ, আবেদন ১ থেকে ১০ সেপ্টেম্বর
শিক্ষার্থীদের প্রতি বোর্ডের নির্দেশনা
*বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত স্বতন্ত্র ইবতেদায়ি, সংযুক্ত ইবতেদায়িসহ দাখিল, আলিম, ফাযিল, কামিল মাদ্রাসায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের শতকরা সর্বোচ্চ ৪০ শতাংশ ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার জন্য ফরমপূরণ করতে পারবে;
*প্রত্যেক পরীক্ষার্থীকে ৪০০ টাকা বোর্ড ফি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুকূলে অনলাইনে জমা দিতে হবে। এ ছাড়াও প্রত্যেক পরীক্ষার্থীকে ২০০ টাকা কেন্দ্র ফি সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে;
*অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীর কেন্দ্র ফি মাদ্রাসা প্রধান কর্তৃক সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের অনুকূলে জমা দিতে হবে;
*প্রত্যেক পরীক্ষার্থীর ফরমপূরণ প্রক্রিয়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ, আবেদন ২ থেকে ৫ সেপ্টেম্বর
অনলাইনে ফরম পুরণ ও ফি প্রদান প্রক্রিয়া
*Google Chrome/Firefox ব্রাউজার থেকে সরাসরি www.ebmeb.gov.bd-এ প্রবেশ করে Ebtedaee Scholarship Entry বাটনে ক্লিক করলে প্রতিষ্ঠানের লগইন প্যানেল আসবে। লগইন প্যানেলে প্রতিষ্ঠানের EIIN/Code এবং Password ব্যবহার করে প্যানেলে প্রবেশ করে পেমেন্ট অপশনে ক্লিক করে শিক্ষার্থী সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বোর্ড ফি প্রদান দিতে হবে;
*বোর্ড ফি সিস্টেমে জমা হওয়ার পর শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। কোনো মাদ্রাসার সব পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি দেয়ার পর এন্ট্রিকৃত তথ্যের তালিকার প্রিন্ট আউট নিয়ে ভালভাবে যাচাই করতে হবে;
*কোনো প্রকার ভুল হলে Edit অপশনে ক্লিক করে তথ্য সংশোধন করা যাবে। তথ্য এন্ট্রি সম্পন্ন হলে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট মাদ্রাসার ফরমপূরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে;
*অনলাইনে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেয়ার সময় ভর্তি রেজিস্ট্রার ও জন্ম সনদ আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে;
*শিক্ষার্থীর নিজ নাম, পিতা ও মাতার নাম, জন্ম নিবন্ধন নম্বর তার জন্ম সনদ অনুযায়ী ইনপুট দিতে হবে।
আরও পড়ুন: সেন্ট গ্রেগরী কলেজে একাদশে ভর্তিতে পরীক্ষা, আবেদন শুরু ১ সেপ্টেম্বর
সূত্র: মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট

