মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষা

‎একাদশে ভর্তি: সেপ্টেম্বরের মাঝামাঝি ক্লাস শুরুর চিন্তা

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:২৭ PM

শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা|ছবি: সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া দ্রুতই শেষ করতে চায় শিক্ষা প্রশাসন। আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি ক্লাস শুরুর চিন্তা-ভাবনা চলছে।

‎শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে মধ্য নভেম্বরে ক্লাস শুরুর প্রস্তাব করে ভর্তি নীতিমালার খসড়া প্রণয়ন করা হলেও শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সময় বাঁচাতে ১৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু কথা ভাবা হচ্ছে, এতে প্রস্তাব অনুযায়ী তিন ধাপের পরিবর্তে আবেদন গ্রহণের ধাপের সংখ্যা কমতে পারে।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এমএ প্রোগ্রামে ভর্তিতে আবেদনপত্র আহ্বান

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বুধবার দুপুরে এসব তথ্য জানা।

‎‎তিনি বলেন, ‘নভেম্বরে ক্লাস শুরুর প্রস্তাব করা হলেও তা এগিয়ে আসতে পারে। ১৫ সেপ্টেম্বর বা এ মাসের মাঝামাঝি ক্লাস শুরুর কথা ভাবা হচ্ছে।’

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আরও বলেন, ‘খসড়া ভর্তি নীতিমালায় তিন ধাপে আবেদন গ্রহণের প্রস্তাব করা হলেও তা কমতে পারে। মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে—কয় ধাপে আবেদন নেওয়া হবে। শিগগিরই ভর্তি নীতিমালা মন্ত্রণালয়ের পক্ষ থেকে চূড়ান্ত করা হবে। এরপর ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে।’

‎আবেদন গ্রহণের ধাপের সংখ্যা কমার সম্ভাবনা ছাড়া ভর্তি প্রক্রিয়া অন্যান্য বছরের মতোই থাকবে বলে জানিয়েছেন অধ্যাপক আক্তারুজ্জামান।

‎আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আগামী ১৫ সেপ্টেম্বর থেকে তিন আবেদন গ্রহণের পর ভর্তি প্রক্রিয়া শেষে ১২ নভেম্বর ক্লাস শুরুর প্রস্তাব করে ভর্তি নীতিমালার খসড়া শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছিল বলে আগে জানিয়েছিলেন এ কর্মকর্তা।

‎বরাবরের মতো এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি প্রক্রিয়া শেষে কলেজ ও মাদ্রাসাগুলোতে সাড়ে ৮ লাখ আসন ফাঁকা থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

‎কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং আবেদনের পছন্দক্রম অনুযায়ী প্রতিষ্ঠানের আসনে এসএসসি ও সমমান পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তির জন্য নির্বাচিত হবেন।

‎গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছিলেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। ৬ লাখ ৯০ হাজারের বেশি পরীক্ষার্থী পাস করতে পারেনি।

‎একাদশ শ্রেণিতে দেশের কলেজও মাদ্রাসাগুলোতে প্রায় ২৫ লাখ আসন আছে। উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ ও মাদ্রাসাগুলোতে কেন্দ্রীয়ভাবে এ ভর্তি প্রক্রিয়া চলবে। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি প্রক্রিয়া চলবে আলাদা। সে হিসাবে এবার সাড়ে ৭ লাখ আসন ফাঁকা থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগ:শিক্ষার্থীএকাদশে ভর্তিউচ্চশিক্ষাশিক্ষা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!