মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষা

এইচএসসির ফল দেখতে পারবেন তিনভাবে, জেনে নিন নিয়ম

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৭ PM

ঢাকা শিক্ষাবোর্ডের লোগো
ঢাকা শিক্ষাবোর্ডের লোগো|ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হতে পারে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। ফল প্রকাশ করা হলে পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন ও মোবাইলের খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারবেন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমেও ফল সংগ্রহ করা যাবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনা থাকলেও তা পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ফল প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি নেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তিনি বর্তমানে জাপান সফরে রয়েছেন। ২৯ অক্টোবর রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এরপর তার সঙ্গে আলোচনা করে ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির কর্মকর্তারা জানান, ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করা হবে।

যেভাবে জানা যাবে এইচএসসির ফল

আরও পড়ুন:পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

পরীক্ষার্থী ও অভিভাবকদের ফল জানার জন্য শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হবে না। অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইলের খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে।

১. অনলাইনে ফল দেখা

অনলাইনে ফল জানতে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ফলাফল অংশে গিয়ে পরীক্ষার নাম, পরীক্ষার বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও নিবন্ধন নম্বর দিতে হবে। এরপর ফলাফল দেখা যাবে। প্রয়োজন হলে ফলাফলের মার্কশিটও ডাউনলোড করা যাবে।

ওয়েবসাইট: educationboardresults.gov.bd

২. শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের ফলাফলের পূর্ণাঙ্গ তালিকা ডাউনলোড করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল জানতে পারবেন।

৩. মোবাইলের খুদে বার্তায় ফল দেখা

মোবাইলের এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল অপারেটর থেকে নির্ধারিত নিয়মে খুদে বার্তা পাঠাতে হবে। বার্তায় লিখতে হবে HSC-এর পর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর। বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: HSC DHA 123456 2026

আরও পড়ুন:প্রাথমিক শিক্ষক নিয়োগ: শূন্যপদ প্যানেল থেকে পূরণের দাবি অপেক্ষমাণদের

বার্তাটি ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এসএমএস পাঠানোর ক্ষেত্রে অপারেটরভেদে নির্ধারিত চার্জ প্রযোজ্য হতে পারে।

এবার পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজারের বেশি চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

ট্যাগ:এইচএসসির ফলঢাকা শিক্ষাবোর্ডশিক্ষামন্ত্রণালয়৩১ অক্টোবরফল দেখার পদ্ধতি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!