আখেরি চাহার শোম্বা উপলক্ষে আজ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

জিটি রিপোর্ট

প্রকাশ:

আজ বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়
আজ বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে আজ বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় এ উপলক্ষে এক দিন ছুটি রাখা হয়েছে।

এ ছুটির আওতায় রয়েছে দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে।

একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় পৃথক নোটিশ দিয়ে বুধবার ছুটি ঘোষণা করেছে। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তবে আখেরি চাহার শোম্বা উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই। এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরানোর গোপন তৎপরতা নিয়ে খুববিতে তদন্ত

‘আখেরি চাহার শোম্বা’ শব্দটি আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ, আখেরি চাহার শোম্বা বলতে সফর মাসের শেষ বুধবারকে বোঝানো হয়।

এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!