চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা চারদিন করে মোট আটদিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির সঙ্গে একদিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে এই দীর্ঘ ছুটি উপভোগ করা সম্ভব হবে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) কর্মদিবস হলেও ওই দিন নৈমিত্তিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে
আরও পড়ুন: আগস্ট-সেপ্টেম্বর দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ
মাসের শেষ সপ্তাহেও একই ধরনের সুযোগ রয়েছে। ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এই ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারলে ২৮ ও ২৯ আগস্টের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ আবারো টানা চারদিনের অবকাশ উপভোগ করা যাবে।
আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। এছাড়া অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটি ঘোষণা করে। তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটির সুবিধা প্রযোজ্য হবে না।

