মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনবাংলাদেশআন্তর্জাতিকভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনবাংলাদেশ
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষা আন্দোলন

তৃতীয় ধাপে প্রাথমিকে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের দাবি

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ PM

দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন
দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন|ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩-এর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন নিয়োগপ্রত্যাশীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় নিয়োগপ্রত্যাশীরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন

মানববন্ধনে প্রার্থীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় দ্রুত বাস্তবায়ন এবং ভাইভা সম্পন্ন করা ৩৯ হাজার প্রার্থীর মধ্য থেকে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নতুন করে চূড়ান্ত ফল প্রকাশের দাবি জানান। একই সঙ্গে লিখিত পরীক্ষার চার সেট পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমার প্রার্থীদের সমানভাবে বিবেচনায় নেওয়ারও দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া প্রার্থীরা বলেন, ২০২৩ সালের তৃতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২০২৪ সালের ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। পরে আইনি জটিলতার কারণে কয়েক মাস পর ফল প্রকাশ করা হয়। ওই ফলে মেঘনা ও সুরমা সেটের প্রার্থীদের বাদ দিয়ে পদ্মা ও যমুনা সেটের ২৩ হাজার প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছিল।

আরও পড়ুন: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষককে স্থায়ী বহিষ্কার

তারা জানান, বিষয়টি সংশ্লিষ্ট কার্যালয়কে জানানো হলে সফটওয়্যারজনিত কারিগরি ত্রুটির কথা জানিয়ে নোটিশ দেওয়া হয়। পরে ওই দিন রাত ১২টার দিকে মেঘনা ও সুরমা সেটের আরও ২৩ হাজার ১৯৯ জনকে উত্তীর্ণ করা হয়। এতে মোট ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থী ভাইভায় অংশ নেন।

মানববন্ধনে সরদার ইসমাঈল বলেন, ওই নিয়োগে ৮৪ শতাংশ কোটার মাধ্যমে ৬ হাজার ৫৩১ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে পুনরায় ফল প্রকাশের দাবিতে ৩৯ হাজার ভুক্তভোগী প্রার্থীর পক্ষ থেকে ১৫১ জন হাইকোর্টে রিট করেন।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে গত ৯ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি করেন। আপিল বিভাগের নির্দেশনার মধ্যে রয়েছে- রিটকারী ১৫১ জনকে ৬০ দিনের মধ্যে নিয়োগ, ভাইভা সম্পন্ন করা ৩৯ হাজার প্রার্থীর মধ্য থেকে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নতুন করে নিয়োগ এবং ইতোমধ্যে নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জন শিক্ষককে চাকরিতে বহাল রাখা।

আরও পড়ুন : সিকৃবি উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত

সরদার ইসমাঈল বলেন, আমরা আপিল বিভাগের রায়কে স্বাগত জানাই এবং রায় অনুযায়ী দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি সফটওয়্যারজনিত ত্রুটি সমাধান করে চার সেটের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে চূড়ান্ত ফল প্রকাশেরও দাবি জানাই।

একই দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কথা জানান নিয়োগপ্রত্যাশীরা।

ট্যাগ:মানববন্ধনসরকারি প্রাথমিক বিদ্যালয়শিক্ষক নিয়োগনিয়োগপ্রত্যাশী

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!