মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনবাংলাদেশআন্তর্জাতিকভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনবাংলাদেশ
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষা আন্দোলন

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা চাকরিতে বয়সসীমা ৩৫ আন্দোলনকারীদের

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:২৩ AM

 আন্দোলনকারী চাকরি প্রত্যাশী
আন্দোলনকারী চাকরি প্রত্যাশী |ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বর্তমান ৩৫ বছর থেকে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য অস্থায়ীভাবে ৪০ বছরে উন্নীত করার দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন চাকরিতে বয়সসীমা ৩৫ আন্দোলনের নেতারা।

শুক্রবার (৩ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, আগামী ৫ জুলাই (রোববার) সকাল ১১টায় রাজধানীর রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে পদযাত্রা শুরু হয়ে সচিবালয়ের উদ্দেশ্যে যাবে। এ সময় তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ চান।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বলেন, করোনা মহামারি, দীর্ঘ সেশনজট, রাজনৈতিক অস্থিরতা, পরপর তিনটি সরকারের পরিবর্তনসহ বিভিন্ন কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে পড়াশোনা শেষ করতে পারেননি। ফলে অনেকেই সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব শিক্ষার্থীর বিষয়টি বিবেচনায় নিয়ে অস্থায়ীভাবে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর নির্ধারণের দাবি জানান তারা।

আরও পড়ুনঃ তিতুমীর কলেজ শিক্ষার্থীকে মারধরের অভিযোগে আলিফ পরিবহনের তিন বাস আটক

তারা বলেন, দীর্ঘ ১৪ বছর ধরে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। এ দাবির পক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশ রয়েছে। এছাড়া বিএনপির ৩১ দফা ইশতেহারের ২৩তম দফায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনার কথা উল্লেখ রয়েছে বলেও দাবি করেন তারা।

আন্দোলনকারীরা আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী-এর সঙ্গে একাধিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে বয়সসীমা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মতামত পাওয়া গেছে বলে তারা দাবি করেন। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।

তারা বলেন, অতীতেও একাধিকবার আশ্বাস ও সুপারিশ পেলেও দাবিটি বাস্তবায়িত হয়নি। আন্দোলন করতে গিয়ে অনেককে মামলা-হামলার শিকার হতে হয়েছে এবং কেউ কেউ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই এবার শুধু আশ্বাস নয়, কার্যকর সিদ্ধান্ত চান তারা।

ট্যাগ:প্রধানমন্ত্রী৩৫ আন্দোলন

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!