আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

জিটি রিপোর্ট

প্রকাশ:

ছাত্রদল নেতা জিল্লুর রহমান
ছাত্রদল নেতা জিল্লুর রহমান|ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রধান ফটকে দায়িত্বরত এক আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা জিল্লুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বৃহস্পতিবার (৩০ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

আরও পড়ুন: আগস্ট-সেপ্টেম্বর দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জিল্লুর রহমানকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগেগত ২১ জুলাই দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রবেশের সময় দায়িত্বরত আনসার সদস্য জিল্লুর রহমানের কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড) দেখতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিল্লুর রহমান আনসার সদস্যকে মারধর করেন। এ ঘটনায় ক্যাম্পাসে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!