জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ফাহমিদা।
শনিবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান।
আরও পড়ুন:একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক ফাহমিদাকে আগামী ১৯ অক্টোবরের মধ্যে তার বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্নে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য করা হবে। পাশাপাশি তাকে নিজ নিজ পিডিএসে (PDS) লগইন করে অবমুক্তি ও যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাকে তার নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে বদলি ও পদায়ন করা হয়েছে। এ কারণে তিনি কোনো ধরনের ভ্রমণ ভাতা (টিএ) বা দৈনিক ভাতা (ডিএ) পাবেন না। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

