তৃতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, আবেদন ২৮ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

২০২৭ শিক্ষাবর্ষে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় তৃতীয় থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
২০২৭ শিক্ষাবর্ষে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় তৃতীয় থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ|ছবি: সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় তৃতীয় থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে পারবে।

প্রতিষ্ঠানটির ২৬ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। নবম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির সুযোগ রয়েছে।

আরও পড়ুনঃ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মাস্টার্স করার সুযোগ, আবেদন করবেন যেভাবে

আবেদন যেভাবে

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ([www.gpcpsc.edu.bd](http://www.gpcpsc.edu.bd)) গিয়ে ‘Online Admission’ অপশনে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন আবেদনের ফি ৫০০ টাকা, এর সঙ্গে প্রযোজ্য পেমেন্ট চার্জ যুক্ত হবে।

ভর্তি পরীক্ষা ও বিষয়

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভর্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। চতুর্থ থেকে অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে এবং নবম শ্রেণিতে বিভাগ অনুযায়ী নির্ধারিত বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

বয়সসীমা

২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স তৃতীয় শ্রেণির জন্য ন্যূনতম ৮ বছর হতে হবে। অন্যান্য শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রেণির উপযোগী বয়স ও পূর্ববর্তী শ্রেণির শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করা হবে।

আরও পড়ুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বগুড়া আর্মি মেডিকেল কলেজ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

ক্লাসের সময়সূচি

বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হবে সকাল ৭টা ৪৫ মিনিটে এবং ছুটি হবে সকাল ১১টা ৪৫ মিনিটে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্লাসও সকাল ৭টা ৪৫ মিনিটে শুরু হবে; ছুটি হবে দুপুর ১২টা ১০ মিনিটে।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য, শর্তাবলি ও পরবর্তী নির্দেশনা জানতে আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে।

Screenshot 2026-10-27 at 14-10-06 (12) Facebook.png

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!