বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মিরপুর-২ বিনা মূল্যে জার্মান ভাষা শেখার সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে জার্মান ভাষা (Level-A1 & A2) কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য ২৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ অক্টোবর থেকেই শুরু হয়েছেচলবে ১০ নভেম্বর পর্যন্ত। এইচএসসি পাস এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী আগ্রহী প্রার্থীরা ৬ মাস মেয়াদি সান্ধ্যকালীন এই কোর্সে আগামী ১০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা;
কোর্সের নাম: জার্মান ভাষা (Level-A1 & A2);
আসনসংখ্যা: ৪০টি;
কোর্সের মেয়াদ: ৬ মাস (সান্ধ্যাকালীন কোর্স);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে;
জামানত: ৩০০০ টাকা (কোর্স সফলভাবে সম্পন্ন করলে জামানত ফেরত দেওয়া হবে);
দরকারি কাগজপত্র—
*আবেদনপত্র;
*এইচএসসি সনদ/মার্কশিট;
*প্রশংসাপত্র;
*জন্মনিবন্ধন সনদ;
*পাসপোর্ট (যদি থাকে);
*পাসপোর্ট সাইজের ২ কপি ছবি;
আবেদনের যোগ্যতা: অন্যূন এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে লগইন করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
গুরুত্বপূর্ণ তারিখ—
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ নভেম্বর ২০২৬;
ভর্তি পরীক্ষা: আগামী ১২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা;
ভর্তি পরীক্ষার ধরন: লিখিত ও মৌখিক;
ফলাফল প্রকাশ: প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড/ওয়েবসাইটে পাওয়া যাবে;
ক্লাস শুরু: আগামী ১৫ নভেম্বর ২০২৬;
ক্লাসের সময়: প্রতি শনি থেকে বৃহস্পতিবার, বিকেল ৪টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন। অথবা, বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মিরপুর-২, ঢাকা ঠিকানায় যোগাযোগ করুন। মোবাইল নম্বর: ০১৫২৪১৪১৪২৬, ০১৭১৬৮১১৯৬১ (অফিস চলাকালীন)।
সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

