সেন্ট গ্রেগরী স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

সেন্ট গ্রেগরী স্কুল
সেন্ট গ্রেগরী স্কুল|ছবি: সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ। ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। আবেদন ফি ৪৫০ টাকা। লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। আগামী ১৮ নভেম্বর লটারি অনুষ্ঠিত হবে এবং পরদিন ১৯ নভেম্বর ফলাফল প্রকাশ করা হবে।

ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত প্রতিষ্ঠানটিতে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ২০২৭ সালের ১ জানুয়ারি প্রার্থীর বয়স অবশ্যই ছয় বছর হতে হবে। একজন আবেদনকারী একাধিক আবেদন ফরম পূরণ করতে পারবেন না।

আবেদনের সময়সীমা ও যোগ্যতা

আবেদন শুরু: ১১ অক্টোবর ২০২৬, রাত ১২টা ১ মিনিট থেকে;

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬, রাত ১২টা;

বয়স: ২০২৭ সালের ১ জানুয়ারি প্রার্থীর বয়স ছয় বছর হতে হবে;

আবেদন পদ্ধতি: অনলাইন;

যেভাবে আবেদন করবেন

আগ্রহী অভিভাবকদের সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর অনলাইন ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদ এবং বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুসারে ফরম পূরণ করতে হবে।

আরও পড়ুন: বিএএফ শাহীন স্কুলে কেজি থেকে নবম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু, জেনে নিন খুঁটিনাটি

আবেদন ফি ৪৫০ টাকা এসএসএল কমার্জ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদন সম্পন্ন হলে ভর্তি আবেদন ফরম ও প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

আবেদনপত্রে জন্মনিবন্ধন সনদ অনুযায়ী শিক্ষার্থীর সঠিক নাম ও জন্মতারিখ লিখতে হবে। একই সঙ্গে বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। জন্মনিবন্ধন সনদে বাবা-মায়ের নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মিল থাকতে হবে। পরবর্তী সময়ে শিক্ষার্থীর নাম, জন্মতারিখ ও বাবা-মায়ের নাম পরিবর্তনের সুযোগ থাকবে না।

আবেদনের লিংক: সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ ভর্তি পোর্টাল

আবেদন ফরমের সঙ্গে যেসব কাগজপত্র লাগবে

*অনলাইনে পূরণ করা ভর্তি আবেদন ফরমের প্রিন্ট কপি;

*প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি;

*শিক্ষার্থীর অনলাইন ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদের ফটোকপি;

*শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদের মূল কপি;

*বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;

*বাবা-মায়ের সঙ্গে শিক্ষার্থীর ২ × ২ ইঞ্চি আকারের দুই কপি রঙিন ছবি;

আবেদন ফরম জমা দেওয়ার সময় প্রবেশপত্রে উল্লেখিত নির্ধারিত তারিখ ও সময়ে আবেদনকারীর ক্রমিক নম্বর অনুযায়ী অধ্যক্ষ বা তার প্রতিনিধির কাছে কাগজপত্র জমা দিতে হবে। এ সময় শিক্ষার্থীর সঙ্গে বাবা ও মা—দুজনকেই উপস্থিত থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬।

WhatsApp Image 2026-10-25 at 7.58.28 PM (1).jpeg

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!