নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবে মহিলা অধিদপ্তর, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এই কার্যক্রমে ১৬ থেকে ৪০ বছর বয়সী দেশের যেকোনো নারী আবেদন করতে পারবেন
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এই কার্যক্রমে ১৬ থেকে ৪০ বছর বয়সী দেশের যেকোনো নারী আবেদন করতে পারবেন|ছবি: সংগৃহীত

নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গাজীপুরের জিরানীতে অবস্থিত নারী প্রশিক্ষণ একাডেমিতে (মহিলা বিষয়ক অধিদপ্তর) পাঁচটি ট্রেডে বিনা মূল্যে আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এই কার্যক্রমে ১৬ থেকে ৪০ বছর বয়সী দেশের যেকোনো নারী আবেদন করতে পারবেন। তবে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

নারী প্রশিক্ষণ একাডেমির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

যেসব ট্রেডে প্রশিক্ষণ ও আসনসংখ্যা:

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন: ৮০ জন (আবাসিক), যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান।

মোবাইল ফোন সার্ভিসিং: ৩০ জন (আবাসিক), যোগ্যতা: জেএসসি বা সমমান।

ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং: ৩০ জন (আবাসিক), যোগ্যতা: বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য।

বিউটিফিকেশন: ৩০ জন (আবাসিক), যোগ্যতা: বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য।

ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অ্যান্ড মেইনটেন্যান্স: ৩০ জন (অনাবাসিক), যোগ্যতা: বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য।

উল্লিখিত প্রতিটি ট্রেডের প্রশিক্ষণ মেয়াদ ৩৬০ ঘণ্টা বা তিন মাস।

সুযোগ-সুবিধা ও ভাতা:

প্রশিক্ষণ চলাকালীন আবাসিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থার পাশাপাশি মাসিক ৩০০ টাকা ভাতা দেওয়া হবে। এছাড়া অনাবাসিক ‘ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অ্যান্ড মেইনটেন্যান্স’ ট্রেডের প্রশিক্ষণার্থীদের প্রতিদিনের হাজিরার ভিত্তিতে ২০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা নিয়ে সরকারি সনদ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বিনোদনের জন্য শিক্ষা সফরের ব্যবস্থাও রয়েছে।

আরও পড়ুন: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-এমফিলসহ বিভিন্ন প্রোগ্রামে ভর্তির সুযোগ

আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ:

নির্ধারিত ফরম পূরণ করে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে সরাসরি, ডাকযোগে বা ইমেলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

আবেদন ফরম ডাউনলোড: wta-gazipur.blogspot.com

ইমেল ঠিকানা: academyzirani@yahoo.com

আবেদন পাঠানোর ঠিকানা: নারী প্রশিক্ষণ একাডেমী, মহিলা বিষয়ক অধিদপ্তর, জিরানী, গাজীপুর-১৩৪৯ (বিকেএসপি-এর বিপরীত পাশে)।

ভর্তি পরীক্ষা: আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্বাচিতদের ভর্তির দিন থেকেই হোস্টেলে উঠতে হবে এবং ওই দিন থেকেই ক্লাস শুরু হবে।

জরুরি কিছু শর্ত:

প্রশিক্ষণার্থীদের প্রতিদিন সকালে বাগান পরিচর্যা, শারীরিক ব্যায়াম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে। দীর্ঘমেয়াদি অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীদের আবেদন না করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া কারিগরি বোর্ডের রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৫০ টাকা জমা দিতে হবে, যা সরকারি বাজেটপ্রাপ্তি সাপেক্ষে প্রশিক্ষণ শেষে ফেরত দেওয়া হবে।

বিস্তরিত তথ্যের জন্য একাডেমির নির্ধারিত মোবাইল নম্বরে (০১৭১২৯০০০৭৮, ০১৭৭৮৫৯৯৭০৪, ০১৭৭৭৫৭৪৮০৯, ০১৭১০৫১৫২৪০, ০১৭২৩১৫৮৭০২, ০১৭৯৯৩৩৬৯১৩, ০১৭২৮৩০৯০১২, ০১৯৪৭৩৪৬৪৯৭, ০১৬৭৩৮০৫৬৫৬, ০১৮৬২৪২১৬২৫ ও ০১৯৫৬২২৪২২৬) যোগাযোগ করা যেতে পারে।

wmremove-transformed.jpegসূত্র: ৩০ সেপ্টেম্বর, বাংলাদেশ প্রতিদিন পৃষ্ঠা ৯

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!