ক্যাডেট কলেজে ভর্তি আবেদন শুরু, করবেন যেভাবে

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে ভর্তি
ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে ভর্তি|ছবি: সংগৃহীত

দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে আজ রবিবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।

ভর্তির আবেদন করতে হবে ক্যাডেট কলেজের নির্ধারিত ওয়েবসাইট www.cadetcollege.army.mil.bd অথবা cadetcollegeadmission.army.bd-এর মাধ্যমে।

আবেদনের যোগ্যতা

ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারী এবং তার মা-বাবা—উভয়কেই বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে পারবে। এ ছাড়া শিক্ষার্থীর উচ্চতা কমপক্ষে ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে।

ভর্তি পরীক্ষা

২০২৭ শিক্ষাবর্ষে ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। এবার ভর্তি পরীক্ষার সিলেবাস ও নম্বরে পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন পর ৩০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। নতুন সিলেবাস অনুযায়ী, ইংরেজিতে ৬৫, গণিতে ৭০ এবং বাংলায় ৪৫ নম্বর থাকবে। এ ছাড়া বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্যপ্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা বিষয়ে মোট ২০ নম্বরের পরীক্ষা হবে।

আরও পড়ুন:ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, দেখুন বিস্তারিত

শিক্ষার্থীরা বাংলা অথবা ইংরেজি—যেকোনো একটি মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী সময়ে মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। এসব পরীক্ষার তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সব ধাপের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মেধাতালিকার ভিত্তিতে চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

যেভাবে আবেদন করবেন

আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের ক্যাডেট কলেজের ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে ‘Apply Now’ অপশনে ক্লিক করতে হবে। প্রথমে নিবন্ধনের মাধ্যমে ব্যবহারকারীর পরিচিতি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এরপর লগইন করে আবেদন ফরম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি আপলোড করতে হবে।

আবেদন ফি

ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। বিকাশ, ট্রাস্ট ব্যাংকের ট্যাপ, এসএসএল কমার্জ, নগদ ও রকেটের মাধ্যমে এ ফি পরিশোধ করা যাবে। আবেদন করার আগে ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!