ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে এক বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ২০২৭ সালের জানুয়ারি-জুন সেশনে ‘মাস্টার্স ইন সাইকোলজি (প্রফেশনাল), স্পেশালাইজড ইন ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি’ (এমসিসিপি) প্রোগ্রামের পঞ্চম ব্যাচে ভর্তির জন্য আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহীরা আবেদন করতে পারবেন। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে ১৫ অক্টোবর থেকে ২৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধীনে এ প্রোগ্রাম পরিচালিত হবে। প্রোগ্রামটির মেয়াদ এক বছর। ২০২৭ সালের জানুয়ারিতে ক্লাস শুরু হবে। সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হবে শুক্রবার ও শনিবার।
আবেদনের যোগ্যতা
*মনোবিজ্ঞান, এমবিবিএস, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়েলফেয়ার, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে অনার্স বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: গবেষণায় ১০ লাখ টাকা অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন যেভাবে
*আবেদনকারীর সংশ্লিষ্ট ডিগ্রিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি অথবা সিজিপিএ ২.৫০ থাকতে হবে;
আবেদনপত্র সংগ্রহ ও জমা
আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে ১৫ অক্টোবর থেকে ২৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত। শুক্রবারসহ অফিস চলাকালীন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। নির্ধারিত ফি জমা দিয়ে পূরণ করা আবেদনপত্র বিভাগীয় কার্যালয়ে জমা দিতে হবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এ ক্ষেত্রে ১ হাজার ৫৫০ টাকা বিকাশের মাধ্যমে ০১৭৩৪-৮৮০৪৪৭ নম্বরে পাঠাতে হবে। এরপর লেনদেনের নম্বর উল্লেখ করে পূরণ করা আবেদনপত্র কুরিয়ার বা ডাকযোগে বিভাগের ঠিকানায় পাঠানো যাবে। চাইলে আবেদনপত্র স্ক্যান করে ই-মেইলে অথবা ০১৬০৯৭২৮২৯৬ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পাঠানো যাবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি
*আবেদনপত্র সংগ্রহ ও জমার সময়: ১৫ অক্টোবর থেকে ২৪ নভেম্বর ২০২৬;
*ভর্তি পরীক্ষা: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, বিকেল ৪টা;
*ফলাফল প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, সোমবার। বিভাগের নোটিশ বোর্ড, বিভাগের ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে;
*ভর্তি কার্যক্রম: ৪ থেকে ১৫ ডিসেম্বর ২০২৬;
*ক্লাস শুরু: ১ জানুয়ারি ২০২৭;
*সাপ্তাহিক ক্লাস: শুক্রবার ও শনিবার।
যোগাযোগ
মনোবিজ্ঞান বিভাগ, বিজ্ঞান ভবন পশ্চিম, দ্বিতীয় তলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা-১১০০। সংশ্লিষ্ট অধ্যাপকদের ফোন নম্বর: ০১৯৮৫-১১৩৬৪৯, ০১৭২৬-০২৮১১২, ০১৭১৮-৬৪৫৮৪১। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন নম্বর: ০১৬০৯৭২৮২৯৬, ০১৭২২-৩২৫১৪৫।

