২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর হলি ক্রস কলেজ। প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল নটর ডেম কলেজ, আবেদন ১ থেকে ১০ সেপ্টেম্বর
প্রতিষ্ঠানটিতে ভর্তিতে মানবিক ও বাণিজ্য শাখার প্রার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও বিজ্ঞান শাখার প্রার্থীদের ১১ সেপ্টেম্বর শুক্রবার সিলেকশন টেস্টে অংশগ্রহণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি নিচের বিজ্ঞপ্তিতে দেখুন।
সূত্র: হলি ক্রস কলেজের অফিশিয়াল ওয়েবসাইট

