মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভাষা কোর্সে ভর্তি, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩০ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (IML) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন বিদেশি ভাষার কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (IML) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন বিদেশি ভাষার কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ|ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (IML) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন বিদেশি ভাষার কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউটের ১৫০ ঘণ্টার এক বছর মেয়াদি কোর্সে আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

যেসব ভাষায় ভর্তি

বিজ্ঞপ্তি অনুযায়ী, আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, হিন্দি, ইতালিয়ান, জাপানি, কোরিয়ান, ফারসি, রাশিয়ান, স্প্যানিশ, তুর্কি ও বাংলা ভাষায় কোর্স রয়েছে। বাংলা কোর্সটি শুধুমাত্র বিদেশি শিক্ষার্থীদের জন্য।

আরও পড়ুন: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 'দুর্যোগ ব্যবস্থাপনায়' মাস্টার্সে ভর্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

কোর্সের ধরন

ভাষা শিক্ষার জন্য দুটি কোর্সে ভর্তির সুযোগ রয়েছে—

Elementary Certificate Course — ইংরেজি ছাড়া সব ভাষায়

English Pre-Intermediate Certificate Course

কোর্সের মোট মেয়াদ ১৫০ ঘণ্টা বা এক বছর। প্রতি ক্লাস ২ ঘণ্টা করে সপ্তাহে ২/৩ দিন অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্যতা

ভর্তির জন্য এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/বি গ্রেড/জিপিএ ২.৫ থাকতে হবে।

তবে ইংরেজি ভাষা কোর্সটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।

আবেদন ফি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। ভর্তিপূর্ব ও অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৭০০ টাকা।

জনতা ব্যাংক ও টিএসসি (ঢাকা বিশ্ববিদ্যালয়) শাখায় নগদ টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

এছাড়া আধুনিক ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার পর এক কপি ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।

আবেদনের শেষ সময়

আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময়সীমা ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের চেয়ারম্যান বা পরিচালকের স্বাক্ষরযুক্ত আবেদনপত্র জমা দিতে হবে।

ভর্তিপূর্ব ও অন্যান্য শিক্ষার্থীদের আবেদনপত্রের সঙ্গে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার সনদ অথবা মার্কশিটের ফটোকপি সংযুক্ত করতে হবে। নির্ধারিত ব্যাংকে ফি জমা দেওয়ার পর ১১ অক্টোবর থেকে ১২ নভেম্বর ২০২৬-এর মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন: বিইউপিতে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রামে ভর্তি, আবেদন ৫ ডিসেম্বর পর্যন্ত

অনলাইনে আবেদন

আধুনিক ভাষা ইনস্টিটিউটের অনলাইন আবেদন পোর্টাল: portal.iml.du.ac.bd/Other-registration

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ইনস্টিটিউটের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

WhatsApp Image 2026-10-03 at 8.24.34 PM.jpegসুত্র: প্রথম আলো ২ অক্টোবর ২০২৬, পৃষ্ঠা ২

ট্যাগ:ঢাকা বিশ্ববিদ্যালয়আধুনিক ভাষা ইনস্টিটিউটে (IML)২০২৫-২০২৬ শিক্ষাবর্ষবিদেশি ভাষার কোর্সভর্তির বিজ্ঞপ্তি প্রকাশElementary Certificate CourseEnglish Pre-Intermediate Certificate Course

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!