হিসাববিজ্ঞানের প্রাতিষ্ঠানিক ব্যাকগ্রাউন্ড না থাকায় অনেক পেশাজীবীই করপোরেট দুনিয়ায় ব্যবসার হিসাব-নিকাশ বুঝতে ও কৌশলগত সিদ্ধান্ত নিতে চ্যালেঞ্জের মুখোমুখি হন। পেশাজীবীদের এই আর্থিক জ্ঞান বা ফিন্যান্সিয়াল লিটারেসির অভাব দূর করতে দেশের শীর্ষস্থানীয় বিজনেস স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) একটি বিশেষ সার্টিফিকেট কোর্স চালু করেছে। ‘অ্যাকাউন্টিং ফর নন-অ্যাকাউন্ট্যান্টস’ বা সংক্ষেপে এএফএনএ শিরোনামের এই কোর্সটি ম্যানেজারদের ব্যবস্থাপনা দক্ষতা আরও শাণিত করার লক্ষ্যে আইবিএর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ছয় সপ্তাহব্যাপী ডিজাইন করা হয়েছে।
আরও পড়ুন: চুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
কেন প্রয়োজন
যাঁদের হিসাববিজ্ঞানে সামান্য বা কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, অথচ ব্যবসায়িক লেনদেন রেকর্ড, সারাংশ ও করপোরেট সিদ্ধান্ত গ্রহণের জন্য সেগুলো বোঝা জরুরি, মূলত তাঁদের জন্যই এই কোর্স সাজানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মহিউদ্দিন বলেন, ছয় সপ্তাহব্যাপী এই কোর্সের সিলেবাস বেশ বিস্তৃত ও আধুনিক। এতে ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের পাশাপাশি কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মূল বিষয়গুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
কোর্সের তথ্য
কোর্সটির ক্লাস পরিচালনার জন্য সময় নির্ধারণ করা হয়েছে বেশ সুবিধাজনক। প্রতি শুক্রবার সকাল সাড়ে ৯টা এবং বেলা ২টা ১৫ মিনিটে আইবিএতে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। এই কোর্সে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা প্রয়োজন। প্রার্থীকে যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে এবং কোনো খ্যাতনামা প্রতিষ্ঠানে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন: বিইউপিতে এমফিল-পিএইচডি প্রোগ্রামে ভর্তি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী ৬ অক্টোবর। এরপর বাছাইকৃত প্রার্থীদের রোলিং ভিত্তিতে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং চূড়ান্ত নির্বাচনের পর নির্বাচিতদের মোট ৩২,০০০ টাকা কোর্স ফি পরিশোধ করতে হবে। আগামী ৬ নভেম্বর থেকে এই কোর্সের ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
যোগাযোগ
অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর চতুর্থ তলা (রুম নং-৪০২), ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
মোবাইল: ০১৭৬৬-৯৯৩৩৯০ ও ০১৭২৬-৮৮৫৩২৯
ইমেইল: mdp@iba-du.edu



