মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
ভর্তি

বিইউপিতে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রামে ভর্তি, আবেদন ৫ ডিসেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ PM

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস –এর ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ‘মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (প্রফেশনাল)’ প্রোগ্রামের ১৩তম ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস –এর ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ‘মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (প্রফেশনাল)’ প্রোগ্রামের ১৩তম ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ |ছবি: জিটি সম্পাদিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)–এর ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ‘মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (প্রফেশনাল)’ প্রোগ্রামের ১৩তম ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৬–২৭ শিক্ষাবর্ষের এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিইউপির ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (FASS) অধীন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এ ভর্তি কার্যক্রম পরিচালনা করছে। ১৬ মাস মেয়াদি এ প্রোগ্রামটি চারটি ট্রাইমেস্টারে সম্পন্ন হবে। মোট ৫২ ক্রেডিটের এ প্রোগ্রামের ক্লাস শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। এতে সরাসরি শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি অনলাইন ক্লাসেরও ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 'দুর্যোগ ব্যবস্থাপনায়' মাস্টার্সে ভর্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

যাদের জন্য এ প্রোগ্রাম

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্নয়ন খাতে দক্ষতা বাড়াতে আগ্রহী সাম্প্রতিক স্নাতক এবং ক্যারিয়ারের শুরুর ও মাঝামাঝি পর্যায়ের পেশাজীবীরা এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং একাডেমিয়ায় কাজ করতে আগ্রহীদের জন্য প্রোগ্রামটি সাজানো হয়েছে।

আবেদনের যোগ্যতা

যেকোনো বিষয়ে অনার্স বা সমমানের স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ অথবা সিজিপিএ ২.৫০ থাকতে হবে।

এ ছাড়া পাস কোর্সের বিএ/বিএসএস ডিগ্রিধারীদের উন্নয়ন খাতে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সশস্ত্র বাহিনীর কর্মকর্তা/সদস্যদের ক্ষেত্রেও নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিএ/বিএসএস (পাস) ডিগ্রিধারী সশস্ত্র বাহিনীর প্রার্থীদের পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন।

ভর্তি পরীক্ষা

যোগ্য প্রার্থীদের লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা।

ভর্তি পরীক্ষার মোট নম্বর ১০০। এর মধ্যে—

* এমসিকিউ লিখিত পরীক্ষা: ৬০ নম্বর

* রাইটিং স্কিল: ২৫ নম্বর

* ভাইভা: ১৫ নম্বর

এমসিকিউ অংশে বেসিক কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংরেজি ভোকাবুলারি ও গ্রামার, রিডিং কমপ্রিহেনশন, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে। লিখিত অংশে ডাটা অ্যানালাইসিস, গবেষণা দক্ষতা ও একাডেমিক রচনা লেখার দক্ষতা যাচাই করা হবে। ভাইভায় সাম্প্রতিক বিষয়াবলি ও সমসাময়িক উন্নয়ন ইস্যু নিয়ে প্রশ্ন করা হবে।

গুরুত্বপূর্ণ সময়সূচি

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী—

* আবেদন শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২৬

* আবেদনের শেষ সময়: ৫ ডিসেম্বর ২০২৬

* প্রবেশপত্র ডাউনলোড: ১৫ ডিসেম্বর ২০২৬

* লিখিত ভর্তি পরীক্ষা: ১৮ ডিসেম্বর ২০২৬, সকাল ৯টা

* ভাইভা: ১৮ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা

* চূড়ান্ত ফল প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৬

* ভর্তি কার্যক্রম: ১ থেকে ১৬ জানুয়ারি ২০২৭

* ক্লাস ও ওরিয়েন্টেশন শুরু: ২২ জানুয়ারি ২০২৭

আরও পড়ুন: প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে কাতার চ্যারিটি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত

মোট খরচ ১ লাখ ৩০ হাজার টাকা

১৬ মাসের এ প্রোগ্রামের মোট ফি ১ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে প্রথম ট্রাইমেস্টারে ৩৯ হাজার ৬০০ টাকা, দ্বিতীয় ট্রাইমেস্টারে ২৭ হাজার ৪০০ টাকা, তৃতীয় ট্রাইমেস্টারে ২৭ হাজার ৪০০ টাকা এবং চতুর্থ ট্রাইমেস্টারে ৩৫ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়াকরণ ফি হিসেবে ১ হাজার টাকা অনলাইনে পরিশোধ করতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বিইউপির ভর্তি ওয়েবসাইটে গিয়ে ‘Apply for Masters Program’ অপশন নির্বাচন করতে হবে। এরপর MDS (Professional) প্রোগ্রামের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

আবেদন ফি কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে।

আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর ২০২৬।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিইউপির ভর্তি ওয়েবসাইট ও বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

Screenshot 2026-10-03 at 15-25-50 (9) Facebook.pngScreenshot 2026-10-03 at 15-25-56 (9) Facebook.pngScreenshot 2026-10-03 at 15-26-03 (9) Facebook.png

ট্যাগ:বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসবিইউপি ভর্তিডেভেলপমেন্ট স্টাডিজ‘মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (প্রফেশনাল)১৩তম ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি২০২৬–২৭ শিক্ষাবর্ষ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!