মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
ভর্তি

বিইউপিতে মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ PM

বিইউপিতে মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (প্রফেশনাল)’ প্রোগ্রামে ২০২৭ ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
বিইউপিতে মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (প্রফেশনাল)’ প্রোগ্রামে ২০২৭ ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ|ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (FST)-এর অধীন ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (DCSE)-এ ‘মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (প্রফেশনাল)’ প্রোগ্রামে ২০২৭ ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

দুই বছর মেয়াদি এ প্রোগ্রামে বছরে একটি ব্যাচে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। আবেদন করা যাবে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। ক্লাস শুরু হবে জানুয়ারি ২০২৭ থেকে এবং ক্লাস অনুষ্ঠিত হবে শুক্রবার ও শনিবার।

আরও পড়ুন: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 'দুর্যোগ ব্যবস্থাপনায়' মাস্টার্সে ভর্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

দুটি ডিগ্রিতে ভর্তির সুযোগ

প্রোগ্রামটির আওতায় শিক্ষার্থীরা দুটি ডিগ্রির যেকোনো একটিতে পড়ার সুযোগ পাবেন—

Master of Science in Computer Science and Engineering (Professional)

Master of Engineering in Computer Science and Engineering (Professional)

প্রোগ্রামের মোট ক্রেডিট ৪০। এমএসসি প্রোগ্রামে থিওরি ২২ ক্রেডিট ও থিসিস ১৮ ক্রেডিট এবং এমই প্রোগ্রামে থিওরি ৩৪ ক্রেডিট ও প্রজেক্ট ৬ ক্রেডিট।

ভর্তি পরীক্ষার সময়সূচি

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

পরীক্ষার ধরন হবে ১ ঘণ্টার MCQ ও ভাইভা।

আবেদন ফি ও মোট খরচ

অনলাইনে আবেদন করতে ১,০০০ টাকা ফি দিতে হবে। বিকাশ, রকেট, ভিসাসহ বিভিন্ন মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

পুরো প্রোগ্রামের মোট ফি—

MSc in CSE: ১ লাখ ৭৫ হাজার ৭৩০ টাকা

MEng in CSE: ১ লাখ ৬০ হাজার ৭৩০ টাকা

আবেদনের যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে CSE, ICT, EEE, EECE, ETE, ECE, ICE, IT, Computer Science, Software Engineering অথবা সংশ্লিষ্ট কোনো ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।

MCSE প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে প্রার্থীর—

SSC ও HSC/সমমান পরীক্ষায় ন্যূনতম GPA ৩.৫০ (৫.০০-এর মধ্যে) অথবা প্রথম বিভাগ থাকতে হবে।

SSC ও HSC/সমমানের কোনো পরীক্ষায় GPA ২.৫০-এর কম, তৃতীয় বিভাগ বা সমমান থাকা যাবে না।

সংশ্লিষ্ট বিষয়ে BSc/সমমান ডিগ্রিতে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর অথবা GPA ২.৫০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে।

ভর্তি পরীক্ষায় ৫০ নম্বর

ভর্তি পরীক্ষার সিলেবাসে থাকছে—

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং — ৩৫ নম্বর

অন্যান্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখা — ১৫ নম্বর

মোট — ৫০ নম্বর

ভর্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষার ওজন ৫০ শতাংশ, কমিউনিকেশন টেস্ট/ইন্টারভিউ/ভাইভার ওজন ১৫ শতাংশ এবং পূর্ববর্তী একাডেমিক ফলাফলের ওজন ৩৫ শতাংশ। পূর্ববর্তী ফলাফলের মধ্যে BSc ১৫ শতাংশ, SSC ১০ শতাংশ এবং HSC ১০ শতাংশ বিবেচনা করা হবে।

আরও পড়ুন: বিইউপিতে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রামে ভর্তি, আবেদন ৫ ডিসেম্বর পর্যন্ত

অনলাইনে আবেদন

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। বিইউপির ভর্তি পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে।

আবেদনের সময়: ১ অক্টোবর–৩১ অক্টোবর ২০২৬

ভর্তি পরীক্ষা: ২৭ নভেম্বর ২০২৬

ক্লাস শুরু: জানুয়ারি ২০২৭

ক্লাস: শুক্রবার ও শনিবার

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে 01769028661, 01632502269, 01670831181 নম্বরে অথবা mcse@bup.edu.bd ই-মেইলে।

WhatsApp Image 2026-10-04 at 2.36.48 PM.jpeg

ট্যাগ:বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি)ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (FST)ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (DCSE)মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (প্রফেশনাল)’ প্রোগ্রাম২০২৭ ব্যাচে ভর্তিভর্তির বিজ্ঞপ্তি প্রকাশদুই বছর মেয়াদি প্রোগ্রাম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!