বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘দুর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়ে মাস্টার্স (স্নাতকোত্তর) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (MDM)’ নামের এ প্রোগ্রামের ৫ম ব্যাচে জানুয়ারি ২০২৭ সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
বাউবির ওপেন স্কুল পরিচালিত এ প্রোগ্রামটি অনাবাসিক। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য শুক্র ও শনিবার টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে কাতার চ্যারিটি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
প্রোগ্রামের মেয়াদ
এমডিএম প্রোগ্রামের মেয়াদ দুই বছর। মোট চারটি সেমিস্টারে ১৬টি কোর্সে ৬৪ ক্রেডিট সম্পন্ন করতে হবে। তবে প্রোগ্রামে রেজিস্ট্রেশনের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীরা প্রোগ্রামটি সম্পন্ন করার সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
মানবিক, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষাসহ যেকোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে ৩/৪ বছর মেয়াদি স্নাতক অথবা সমমানের ডিগ্রি কিংবা স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী—
* অনলাইনে আবেদন শুরু: ১ অক্টোবর ২০২৬
* আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৬
* প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৬
* মৌখিক পরীক্ষা: ১১–১২ ডিসেম্বর ২০২৬
* চূড়ান্ত মনোনীতদের তালিকা প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৬
* ভর্তি ফি জমা: ১৭ ডিসেম্বর ২০২৬ থেকে ১০ জানুয়ারি ২০২৭
* ওরিয়েন্টেশন ক্লাস শুরু: ২২ জানুয়ারি ২০২৭
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বাউবির অনলাইন ভর্তি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করতে OSAPS-এ প্রবেশ করে ‘Offered Programs’ থেকে Open School-এর অধীনে Master of Disaster Management (MDM) প্রোগ্রাম নির্বাচন করতে হবে।
এরপর ‘Apply Now’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আবেদনের সময় ছবি ও প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ফরম্যাটে আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি অনলাইনে নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে।
ভর্তি ও অন্যান্য ফি
বিজ্ঞপ্তিতে বিভিন্ন ফি হিসেবে উল্লেখ করা হয়েছে—
* আবেদন ফরম ফি: ১,০০০ টাকা
* কোর্স ফি: ১০,০০০ টাকা
* রেজিস্ট্রেশন ফি: ১,৫০০ টাকা
* পরীক্ষা ফি (প্রতি সেমিস্টার): ৩,০০০ টাকা
* প্রজেক্ট/থিসিস ফি: ৮,০০০ টাকা
* একাডেমিক কলেজ ফি (প্রতি বছর): ১,০০০ টাকা
* ডিজিটাল আইডি কার্ড ফি: ২০০ টাকা
* নম্বর পত্র ফি: ২০০ টাকা
আরও পড়ুনঃ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডেনের ১০ স্কলারশিপ
যোগাযোগ
অনলাইন ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বা সমস্যার জন্য বাউবির OSAPS হেল্পলাইনে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া হেল্পলাইন নম্বর ০১৬৩৫৮৩২৮৪৫ (সকাল ৮টা থেকে দুপুর ১টা) এবং ০১৯০৭৪৫১৬১২ (দুপুর ২টা থেকে বিকেল ৪টা)। এছাড়া ই-মেইলে যোগাযোগ করা যাবে [help.osaps@bou.ac.bd](mailto:help.osaps@bou.ac.bd) ঠিকানায়।
আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


