প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে টানা ১০ শনিবার

জিটি ডেস্ক

প্রকাশ:

প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে টানা ১০ শনিবার
প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে টানা ১০ শনিবার |ছবি: সংগৃহীত

রমজানের দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে পড়া পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ছুটি শেষে পরপর ১০টি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা) মো. জয়নাল আবেদীনের স্বাক্ষর করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আদেশে বলা হয়েছে, রমজান মাসব্যাপী বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হয়েছে। সেই ঘাটতি পূরণ এবং নির্ধারিত পাঠসূচি যথাসময়ে শেষ করতে ছুটি শেষে ধারাবাহিকভাবে ১০টি শনিবার বিদ্যালয় খোলা রেখে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, নির্ধারিত পাঠপরিকল্পনা বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের শেখার ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ

প্রসঙ্গত, ঈদুল ফিতর উপলক্ষে গত ৮ মার্চ থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়। দীর্ঘ বিরতির পর আগামী রোববার, ২৯ মার্চ থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!