মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরিভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
পরীক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিব্যাংক ও আর্থিকএনজিওশিক্ষাপ্রতিষ্ঠানবাহিনীপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবিনোদনবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিট
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরস্কুল-কলেজমাদ্রাসাকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সন
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
ভর্তি
স্কলারশিপ

প্রাথমিক থেকে স্নাতক পর্যায়

শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করছে সরকার

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ AM

শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করছে সরকার

দেশের প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সব স্তরের শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত ‘মেধা’ ও ‘সাধারণ’—উভয় ধরনের বৃত্তির পরিমাণ বাড়ানো হবে। প্রায় এক দশক পর এ হার পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ভাতা ও এককালীন বার্ষিক অনুদান বর্তমানের তুলনায় দ্বিগুণ করা হবে। এতে সরকারের বার্ষিক ব্যয় ১৮৪ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৩৬৮ কোটি টাকায় পৌঁছাতে পারে। তবে অর্থ বিভাগের অনুমোদন ও বাজেট বরাদ্দের ওপর এ সিদ্ধান্তের বাস্তবায়ন নির্ভর করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ঝরে পড়ার হার কমবে ও মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় এগিয়ে যেতে আরও উৎসাহিত হবে।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার: ববি হাজ্জাজ

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাধ্যমিক-১) মো. সাইদুর রহমান জানান, সম্প্রতি অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় সব স্তরের শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রস্তাব পাঠাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, মাউশি প্রস্তাব জমা দিলে তা মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পরে অর্থ বিভাগের কাছে বাজেট বরাদ্দ চাওয়া হবে এবং বরাদ্দ পাওয়া গেলে দ্রুত তা কার্যকর করা হবে।

গত ৬ এপ্রিল অনুষ্ঠিত এক সভায় পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক ও পেশামূলক বৃত্তিসহ সব ক্যাটাগরির মাসিক ভাতা ও বার্ষিক অনুদান দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে এসব বৃত্তির হার নির্ধারণ করা হয়েছিল।

সভাসূত্রে জানা গেছে, ২ এপ্রিল অনুষ্ঠিত আরেক বৈঠকে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন: শিক্ষায় সবচেয়ে বেশি বিনিয়োগ করবে সরকার: শিক্ষামন্ত্রী

এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সব স্তরের বৃত্তির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ বিভাগের অনুমোদন পেলেই তা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, বর্তমানে সারা দেশে প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

মাউশির প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে মেধাবৃত্তি ৩০০ টাকা থেকে ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তি ২২৫ থেকে ৪৫০ টাকায় উন্নীত করা হবে। জেএসসি, এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যায়েও একইভাবে বৃত্তির পরিমাণ দ্বিগুণ করা হবে।

এককালীন বার্ষিক অনুদানও বাড়ানো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ২২৫ থেকে ৪৫০ টাকা, জেএসসি পর্যায়ে ৫৬০ থেকে ১ হাজার ১২০ টাকা, এসএসসিতে ৯০০ থেকে ১ হাজার ৮০০ টাকা এবং এইচএসসিতে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

এছাড়া সংখ্যালঘু, উপজাতি, দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী, অটিস্টিক এবং পেশামূলক উপবৃত্তির ক্ষেত্রেও বৃত্তির পরিমাণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাদ্রাসায় ‘ফ্রি ওয়াই ফাই’ চালু করবে সরকার: প্রধানমন্ত্রী

মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, দীর্ঘদিন বৃত্তির হার অপরিবর্তিত ছিল। নতুন উদ্যোগের মাধ্যমে এটি হালনাগাদ করা হচ্ছে এবং শিগগিরই প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সুত্র : বাসস

ট্যাগ:শিক্ষাবৃত্তিশিক্ষাবৃত্তির হার দ্বিগুণশিক্ষাবৃত্তির হার বৃদ্ধিসরকারবৃত্তির পরিমাণ বৃদ্ধিশিক্ষামন্ত্রীড. আ ন ম এহছানুল হক মিলনপ্রাথমিক থেকে স্নাতকশিক্ষা মন্ত্রণালয়মাউশি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!