শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন যেভাবে

জিটি ডেস্ক

প্রকাশ:

স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট
স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট|ছবি: সংগৃহীত

ইবনে সিনা ট্রাস্ট মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আবেদনপত্র আহ্বান করেছে। প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ সেশনে স্নাতকে ভর্তি হওয়া সরকারি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মেডিকেল টেকনোলজি ও মাদ্রাসায় অধ্যয়নরত আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা এ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মে বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

New Project - 2026-05-04T020246.700.jpgআবেদনের যোগ্যতা—

*আবেদনকারীকে ২০২৪-২৫ সেশনে স্নাতক/ফাজিল প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত নিয়মিত শিক্ষার্থী ও পারিবারিকভাবে অসচ্ছল হতে হবে;

*অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়/ইঞ্জিনিয়ারিং/কৃষি বিশ্ববিদ্যালয়/সরকারি মেডিকেল কলেজ/সরকারি মেডিকেল টেকনোলজি কোর্সের/যে কোনো অনুমোদিত মাদ্রাসার শিক্ষার্থী হতে হবে;

*এসএসসি/দাখিল অথবা এইচএসসি/আলিম/সমমানের পরীক্ষায় ন্যূনতম একটিতে জিপিএ ৫ পেতে হবে;

আরও পড়ুন: বিশ্বসেরা ৩০ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

সেক্রেটারি, ইবনে সিনা ট্রাস্ট, বাড়ি# ৪৮, রোড# ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯ ঠিকানায় আবেদনপত্র ডাক/কুরিয়ারযোগে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ মে ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন। অথবা, ৪৮১১৫২৭০-২, ৯১০১৯৫০-২ অথবা, ০১৮০৬৫৬৩৪২৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

সূত্র: বিজ্ঞপ্তি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!