ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ ও মতপ্রকাশের স্বাধীনতাকে শিক্ষার্থীদের মৌলিক অধিকার উল্লেখ করে বিভিন্ন ক্যাম্পাসে চলমান ‘মব কালচার’ ও হেনস্তার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
রোববার (১০ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি ইডেন কলেজ ও তিতুমীর কলেজের সাম্প্রতিক ঘটনাগুলোর কঠোর সমালোচনা করেন।
আরও পড়ুন: জকসু নেতাকে চড় দিয়ে ছাত্রদল নেত্রী বহিষ্কার
নাছির অভিযোগ করেন, ইডেন কলেজে ছাত্রসংস্থার গোপন কর্মীদের ইন্ধনে কৃত্রিমভাবে ‘মব’ সৃষ্টি করে ছাত্রদলের নেত্রী ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের কর্মীদের হেনস্তা করা হচ্ছে। এমনকি কিছু ছাত্রীকে হল থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, এ ধরনের মব সন্ত্রাস ও হেনস্তা অবিলম্বে বন্ধ না হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিবৃতিতে তিতুমীর কলেজের সাম্প্রতিক একটি ঘটনারও উল্লেখ করা হয়। সেখানে রাতের বেলা গেট ভেঙে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেন নাসির।
আরও পড়ুন: একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা
তিনি আরও দাবি করেন, যারা সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধের আন্দোলন করেছিল, পরবর্তীতে তাদেরই শিবিরের বিভিন্ন পদে দেখা গেছে। এ ঘটনাকে তিনি ‘গোপন রাজনীতি’ ও ‘ধোঁকাবাজি’ হিসেবে উল্লেখ করেন।

