ফ্লোরিডায় নিহত বৃষ্টির জানাজা আজ বিকেলে

জিটি রিপোর্ট

প্রকাশ:

নিহত নাহিদা সুলতানা বৃষ্টি
নিহত নাহিদা সুলতানা বৃষ্টি|ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ অ্যাম্বুলেন্সে করে মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের বাড়ির উদ্দেশে নেওয়া হবে। বিকেল ৩টার মধ্যে মরদেহ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।

বৃষ্টিকে শেষবারের মতো দেখতে সকাল থেকেই বাড়িতে ভিড় করছেন স্বজন, বন্ধু ও এলাকাবাসী। এরই মধ্যে তার দাফনের প্রস্তুতি শুরু হয়েছে এবং গ্রামের বাড়িতে কবর খোঁড়া হচ্ছে।

আরও পড়ুন: গাজীপুরে নৃশংস হত্যাকাণ্ড, একই পরিবারের পাঁচজন নিহত

স্বজনরা জানান, আসর নামাজের পর চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বৃষ্টির চাচা দানিয়াল আকন বলেন, “বৃষ্টি বাড়িতে এলে সবাইকে লেখাপড়া ও ভালো মানুষ হওয়ার পরামর্শ দিত। আমরা শুধু একজন মেয়ে নয়, পুরো এলাকার একটি আলো হারিয়েছি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।”

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!