সমন্বিত ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ, পদ ৯০৩, আবেদন ২১ জুন পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

সিনিয়র অফিসার নিয়োগ দেবে ৭ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ৭ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান|ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিকপ্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে ৯০৩ কর্মকর্তা নিয়োগে ২১ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ মে থেকেই শুরু হয়েছে—চলবে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯ ব্যাংক ও ২ আর্থিকপ্রতিষ্ঠান;

পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ);

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে বড় নিয়োগ, পদ ৩০০, আবেদন ১৩ জুন পর্যন্ত

কোন ব্যাংকে কত পদ—

*অগ্রণী ব্যাংক পিএলসিতে ২৪০টি;

*রূপালি ব্যাংক পিএলসি ৪৭১টি;

*বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ৫টি;

*বেসিক ব্যাংক পিএলসিতে ২টি;

*বাংলাদেশ কৃষি ব্যাংকে ৮০টি;

*রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩২টি;

*বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২০টি; 

*ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ১১টি;

*কর্মসংস্থান ব্যাংকে ৩৯টি;

*আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ২টি;

*প্রবাসী কল্যাণ ব্যাংকে ১টি;

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকে ১৬তম গ্রেডে চাকরি, পদ ২৬, আবেদন ২১ জুন পর্যন্ত

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

প্রার্থীর বয়স: ২১-৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি/সমমানের ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে;

*কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না;

আরও পড়ুন: কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১১ জুন পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

New Project - 2026-05-23T004326.483.jpgNew Project - 2026-05-23T004430.882.jpgসূত্র: বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!