সিনিয়র অফিসার নিয়োগ দেবে বিকাশ, আবেদন ৩১ মে পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

সিনিয়র অফিসার নিয়োগ দেবে বিকাশ লিমিটেড
সিনিয়র অফিসার নিয়োগ দেবে বিকাশ লিমিটেড|ছবি: জিটি সম্পাদিত

মোবাইলে আর্থিক লেনদেনকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৪ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ মে থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড;

পদের নাম: সিনিয়র অফিসার;

পদসংখ্যা: ১টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: নগদ লিমিটেড নিয়োগ দেবে ম্যানেজার, আবেদন ২৪ মে পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়; 

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: মার্কেন্টাইল ব্যাংক নিয়োগ দেবে চিফ ফিন্যান্সিয়াল অফিসার, আবেদন ২০ মে পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*অ্যাকাউন্টিংয়ে বিবিএস/বিবিএ ডিগ্রি থাকতে হবে;

*ভ্যাট রিটার্ন প্রস্তুতকরণ, সমন্বয় ও ভ্যাট পরিপালন কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ৬০০০০ বেতনে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে মেঘনা ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!