সিনিয়র নার্স নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ৬ জুন পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

সিনিয়র নার্স নিয়োগ দেবে ব্র্যাক
সিনিয়র নার্স নিয়োগ দেবে ব্র্যাক|ছবি: জিটি সম্পাদিত

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি স্বাস্থ্য ও পুষ্টি, এইচসিএমপি বিভাগে ‘সিনিয়র নার্স’ পদে কর্মী নিয়োগে ২৯ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ মে থেকেই শুরু হয়েছে—চলবে ৬ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক;

পদের নাম: সিনিয়র নার্স;

বিভাগ: স্বাস্থ্য ও পুষ্টি, এইচসিএমপি;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: সরাসরি ভাইভা দিয়ে চাকরি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে, আবেদন একাধিক পদে

অন্যান্য সুযোগ-সুবিধা: বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি, মোবাইল বিল, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ন্যূনতম ১৮ বছর হতে হবে;

কর্মস্থল: কক্সবাজারের টেকনাফ ও উখিয়া;

কর্মক্ষেত্র: অফিসে;

আরও পড়ুন: ক্যাশ অফিসার নিয়োগ দেবে বিকন ফার্মাসিউটিক্যালস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*নার্সিংয়ে ডিপ্লোমা বা বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক জ্ঞান এবং প্রশিক্ষণ পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ে জ্ঞান থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: আদ্-দ্বীন হাসপাতালে চাকরি, বেতন ২০০০০, আবেদন ৫ জুন পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!