মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরসরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাবিনোদনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
চাকরি

শুধু সিভি নয়, কাভার লেটার যেভাবে বদলে দিতে পারে চাকরির সুযোগ

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:১৯ AM

কাভার লেটার
কাভার লেটার|ছবি: সংগৃহীত

সিভিতে সাধারণত প্রার্থীর কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার তথ্য তুলে ধরা হয়। তবে নির্দিষ্ট পদে কেন তিনি উপযুক্ত—তার সুস্পষ্ট ব্যাখ্যা সেখানে অনুপস্থিত থাকে। এই ঘাটতি পূরণ করে কাভার লেটার, যা প্রার্থীর সামগ্রিক যোগ্যতা ও উপযুক্ততা সম্পর্কে নিয়োগকর্তাকে আরও স্পষ্ট ধারণা দেয়।

কাভার লেটার বলতে কী বোঝায়?

কাভার লেটার হলো এমন একটি চিঠি, যেখানে নির্দিষ্ট কোনো পদের জন্য নিজেকে উপযুক্ত প্রার্থী হিসেবে উপস্থাপন করা হয়। এতে সিভির তথ্য হুবহু পুনরাবৃত্তি না করে বরং কেন আপনি ওই পদের জন্য যোগ্য এবং কীভাবে অন্যদের তুলনায় দায়িত্ব আরও দক্ষভাবে পালন করতে পারবেন—তা যুক্তিসহ তুলে ধরা জরুরি। সাধারণত নিয়োগকর্তারা কাভার লেটারের ভিত্তিতেই প্রার্থীকে সাক্ষাৎকারে ডাকবেন কি না তা নির্ধারণ করেন। তাই চাকরির আবেদনের সময় সিভির সঙ্গে কাভার লেটার সংযুক্ত করা গুরুত্বপূর্ণ।

কাভার লেটার কী কাজে আসে?

–একটি ভালো কাভার লেটার আপনাকে অন্যান্য প্রার্থীর চেয়ে এগিয়ে রাখবে। অনেক ক্ষেত্রে এর গুরুত্ব সিভির চেয়েও বেশি।

–একটি পদের দায়িত্ব নিয়ে আপনার কতটা জানাশোনা রয়েছে, তা একজন নিয়োগকারী আপনার কাভার লেটারের মাধ্যমে বুঝতে পারেন। তাই এর মান ভালো হলে আপনার সম্পর্কে নিয়োগকারীর ইতিবাচক মনোভাব থাকবে।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই পাবেন যেসব স্কলারশিপ

–কাভার লেটারে আপনার অভিজ্ঞতা ও যোগ্যতার পাশাপাশি কাজের আগ্রহের কারণ উল্লেখ করা থাকে। আপনার আগ্রহের কারণ যৌক্তিক হলে নিয়োগকারীর কাছে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে।

কাভার লেটার লেখার নিয়ম

–কাভার লেটার ইংরেজি ভাষায় লিখতে হয়। তাই ভালো কাভার লেটার লিখতে হলে ইংরেজি ভাষার ওপর দক্ষতা থাকা জরুরি।

–একটি কাভার লেটারে মূলত তিনটি অংশ থাকে: প্রথম অংশ (Introduction), মূল অংশ (Body) এবং শেষ অংশ (Closing)।

প্রথম অংশে তিনটি বিষয় উল্লেখ করুন:

–কোন পদের জন্য আবেদন করছেন।

–কীভাবে এ নিয়োগ সম্পর্কে জানলেন।

–আপনি কেন এ পদে কাজ করার জন্য আগ্রহী।

–মূল অংশ ১-৩ প্যারাগ্রাফে লিখতে পারেন। যে পদের জন্য আপনি আবেদন করছেন, তার সঙ্গে আপনার যোগ্যতা কীভাবে সম্পর্কিত, তা ব্যাখ্যা করুন। আপনার আগের কাজের অভিজ্ঞতাগুলো কীভাবে বর্তমান পদ ও প্রতিষ্ঠানের কাজে আসবে, তা পরিষ্কারভাবে লিখুন।

আরও পড়ুন: বিশ্বসেরা ৩০ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

–ইন্টারভিউয়ের জন্য আপনার আগ্রহের কথা জানান শেষ অংশে। কীভাবে আপনার সঙ্গে নিয়োগকারী যোগাযোগ করতে পারবেন, তাও উল্লেখ করুন।

–কাভার লেটারের শেষে স্বাক্ষর দিন।

–চেষ্টা করুন এক পৃষ্ঠার মধ্যে লেখা শেষ করতে।

–যার কাছে আবেদন করছেন, তার নামের উল্লেখ না থাকলে ‘Dear Sir/Mam’ সম্বোধন ব্যবহার না করা শ্রেয়। এর বদলে ‘Dear Concern/Hiring Official’ ব্যবহার করতে পারেন।

–সিভির লেখাগুলো পুনরাবৃত্তি করবেন না।

–নিয়োগকারীর মনোযোগ ধরে রাখতে পারে এমন শব্দ ব্যবহার করুন।

–ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।

–অল্প কথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো গুছিয়ে লিখুন।

–যে পদের জন্য আবেদন করছেন, তার সম্পর্কে ভালোভাবে জেনে নিন। গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর দিকে নজর দিন।

–একই ধরনের বাক্য বারবার ব্যবহার করা থেকে বিরত থাকুন। চেষ্টা করুন বাক্যগুলোর গঠনে পরিবর্তন আনতে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি কঠোর সতর্কবার্তা

–বারবার পড়ুন ও ভুলগুলো খুঁজে বের করুন, বিশেষ করে বানানের বেলায় সতর্ক থাকুন।

–ইন্টারনেটে প্রচুর কাভার লেটার স্যাম্পল পাওয়া যায়। আপনি যেই পদে আবেদন করছেন তার স্যাম্পল লেটার পড়ে কিছু ধারণা পেতে পারেন। এতে আপনার লেখার সুবিধা হবে।

–গুগল ডকস এবং এমএস ওয়ার্ডের অনলাইন ভার্সনে কিছু টেমপ্লেট রয়েছে কাভার লেটার লেখার জন্য। আবার অন্যান্য ওয়েবসাইট থেকেও টেমপ্লেট পছন্দ করতে পারেন। এমন কিছু ওয়েবসাইট হলো রেজ্যুমেজিনিয়াস ডটকম, হাডসন ডটকম , জবস্ক্যান ডটকম ইত্যাদি।

ট্যাগ:কাভার লেটাচাকরিনিয়োগসিভিকাভার লেটার লেখার নিয়ম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!