অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৬ মে

জিটি ডেস্ক

প্রকাশ:

মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ দেবে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড
মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ দেবে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড |ছবি: সংগৃহীত

ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল প্রমোশন অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৬ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ এপ্রিল থেকেই শুরু হয়েছে—চলবে ১৬ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড;

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: পপুলার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, যাতায়াতসহ দেবে নানা সুবিধা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, লভ্যাংশ বোসাস, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: ৪০০০০ বেতনে ট্রেইনি জোনাল ম্যানেজার নেবে আরএফএল গ্রুপ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!