শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি মাইক্রোফিন্যান্স প্রোগ্রামে ‘প্রশাসনিক ও অবকাঠামো কর্মকর্তা’ পদে কর্মী নিয়োগে ৫ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক;
পদের নাম: প্রশাসনিক ও অবকাঠামো কর্মকর্তা;
বিভাগ: মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন শেষ ১৩ এপ্রিল
অন্যান্য সুযোগ-সুবিধা: গ্র্যাচুইটি, উৎসব বোনাস, অবদানভিত্তিক পেনশন, পারফরম্যান্স বোনাস, মাতৃত্ব/পিতৃত্ব ছুটি, স্বাস্থ্য ও জীবনবিমা, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: ব্র্যাক ফিল্ড অফিস;
আরও পড়ুন: ৪০০০০ বেতনে ট্রেইনি জোনাল ম্যানেজার নেবে আরএফএল গ্রুপ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল/আর্কিটেকচার/স্ট্রাকচারাল-সিভিল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর/ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
*নির্মাণকাজ-সম্পর্কিত পদ্ধতি ও সরঞ্জামের জ্ঞান থাকতে হবে;
*কন্ট্রাক্টর ও সম্পদ ব্যবস্থাপনা এবং 2D মডেলিংয়ে AutoCAD দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: ২০,০০০ বেতনে স্টোর অফিসার নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, আবেদন শেষ ১৫ এপ্রিল
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ এপ্রিল ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ব্র্যাকের অফিশিয়াল ওয়েবসাইট

