ইন্টার্ন নিয়োগ দেবে নগদ, পদ ৩০, মাসিক ভাতা ১২৫০০

জিটি ডেস্ক

প্রকাশ:

ইন্টার্ন নিয়োগ দেবে নগদ লিমিটেড
ইন্টার্ন নিয়োগ দেবে নগদ লিমিটেড|ছবি: সংগৃহীত

ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এন-রাইজার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম’ পদে ৩০ কর্মী নিয়োগে ১৭ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ এপ্রিল থেকেই শুরু হয়েছে—চলবে ২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড;

পদের নাম: এন-রাইজার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম;

পদসংখ্যা: ৩০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১২,৫০০ টাকা;

আরও পড়ুন: ইন্টার্নশিপের সুযোগ ব্র্যাক ব্যাংকে, থাকছে ১৫,০০০ টাকা মাসিক ভাতা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: ইন্টার্ন নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন শেষ ৩০ এপ্রিল

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সাধারণ অফিস সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!