চট্টগ্রাম সিটি করপোরেশনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৬, আবেদন ২৩ মে পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

৫ পদে ১৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন
৫ পদে ১৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন|ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৭ থেকে ১৩তম গ্রেডে ৫ পদে ১৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ মে সকাল ৯টা থেকে শুরু হয়েছেচলবে—চলবে ২৩ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ মে তারিখের মধ্যে অনলেইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম;

১. পদের নাম: কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস/এনেসথেসিয়া/শিশুস্বাস্থ্য);

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ (গ্রেড-৭);

আবেদনের যোগ্যতা—

*এফসিপিএস/এমএস/এমপিসিএস ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাসহ পাচঁ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে; 

আরও পড়ুন: জুডিশিয়াল সার্ভিস কমিশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৯৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

২. পদের নাম: মেডিকেল অফিসার;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;

*বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে;

৩. পদের নাম: ড্রাফটসম্যান;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা—

*পুরকৌশলে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*তথ্যপ্রযুক্তি ওকম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৮২, আবেদন সরাসরি-ডাকযোগে

৪. পদের নাম: এস্টিমেটর;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা: পুরকৌশলে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

৫. পদের নাম: সহকারী কানুনগো; 

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সার্ভে বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে;

আরও পড়ুন: পল্লী বিদ্যুৎ সমিতিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১০৩৫, আবেদন এসএসসি পাসেই

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২ মে ২০২৬ তারিখে)। তবে ১ নম্বর পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩৬ বছর পর্যন্ত শিথিলযোগ্য’

কর্মস্থল: চট্টগ্রাম;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদনের পর ১ হতে ৪ নং পদসমূহে ২২৩ টাকা এবং ৫ নং পদের জন্য ১১২ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ২৩ মে ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
 
সূত্র: চট্টগ্রাম সিটি করপোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!