বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে ১৮৬ অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগে ১ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুনের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়;
পদের নাম: ৮৯টি (নিচের বিজ্ঞপ্তিতে দেখুন);
পদসংখ্যা: ১৮৬টি;
বেতন স্কেল: অধ্যাপক পদের বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩), সহযোগী অধ্যাপক পদের বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪) এবং সহকারী অধ্যাপক পদের বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);
প্রার্থীর বয়স: ২১ জুন ২০২৬ তারিখে অধ্যাপক পদে ৫৫ বছর, সহযোগী অধ্যাপক ৫০ বছর এবং সহকারী অধ্যাপক পদে ৪৫ বছরের মধ্যে হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন;
আবেদন ফি—
রেজিস্ট্রার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে পূবালী ব্যাংক পিএলসি শাহবাগ শাখায় আবেদন ফি ৬০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, রেজিস্ট্রার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২১ জুন ২০২৬, বেলা ২টা ৩০ মিনিট;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

