৩০০০০ বেতনে অফিসার নিয়োগ দেবে গ্রিন ইউনিভার্সিটি, আবেদন শেষ ১৭ এপ্রিল

জিটি ডেস্ক

প্রকাশ:

অফিসার নিয়োগ দেবে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ
অফিসার নিয়োগ দেবে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ|ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি লাইব্রেরিতে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ;

বিভাগের নাম: লাইব্রেরি;

পদের নাম: অফিসার;

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৩০,০০০ টাকা;

আরও পড়ুন: মোংলা কাস্টমস হাউসে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬১, আবেদন শেষ ৩০ এপ্রিল

অন্যান্য সুযোগ-সুুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: রূপগঞ্জ, নারায়ণগঞ্জ; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: ৪০০০০ বেতনে ট্রেইনি জোনাল ম্যানেজার নেবে আরএফএল গ্রুপ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*স্নাতকে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

*এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার উভয়টিতে সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ করে থাকতে হবে;

আরও পড়ুন: ৩৫০০০ বেতনে চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন শেষ ১১ এপ্রিল

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ এপ্রিল ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: গ্রিন ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!