মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরিভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
পরীক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিব্যাংক ও আর্থিকএনজিওশিক্ষাপ্রতিষ্ঠানবাহিনীপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবিনোদনবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিট
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরস্কুল-কলেজমাদ্রাসাকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সন
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
ভর্তি
আন্তর্জাতিক

কঠোর অবস্থানে ইরান, আলোচনায় দিতে পারে কঠিন শর্ত

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০১:২৯ AM

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা হলে ইরান দিতে পারে কঠিন শর্ত
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা হলে ইরান দিতে পারে কঠিন শর্ত|ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার কথা বলছেন, ঠিক সেই সময় সংবাদ সংস্থা রয়টার্সকে তেহরানের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে—যুদ্ধ শুরুর পর থেকে আলোচনার অবস্থান উল্লেখযোগ্যভাবে কঠোর করেছে ইরান।

তিনজন জ্যেষ্ঠ সূত্রের দাবি, ইরানের নীতিনির্ধারণে বিপ্লবী ইসলামিক গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রভাব ক্রমেই বাড়ছে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গুরুতর আলোচনা শুরু হলে ইরান বড় ধরনের ছাড় দাবি করবে।

সূত্রগুলো জানায়, সম্ভাব্য আলোচনায় ইরান শুধু যুদ্ধ বন্ধের দাবিই তুলবে না, বরং এমন কিছু শর্ত দেবে যা ট্রাম্প প্রশাসনের জন্য ‘লাল রেখা’ হিসেবে বিবেচিত হতে পারে। এসব শর্তের মধ্যে রয়েছে—ভবিষ্যতে সামরিক হামলা না করার নিশ্চয়তা, যুদ্ধের ক্ষতিপূরণ এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির ওপর নিজেদের আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ।

আরও পড়ুন: জ্বালানি সংকটে জরুরি অবস্থা ঘোষণা করল ফিলিপাইন

এ ছাড়া ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কোনো ধরনের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানাবে বলেও সূত্রগুলো জানিয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার আগে চলমান আলোচনাতেও এই বিষয়টি তেহরানের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘লাল রেখা’ ছিল।

এদিকে, যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভিত্তি তৈরি করা সম্ভব কি না—তা নিয়ে ইরান প্রাথমিক পর্যায়ে পাকিস্তান, তুরস্ক এবং মিসরের সঙ্গে আলোচনা করেছে।

একজন পাকিস্তানি কর্মকর্তা এবং আরেকটি সূত্র সোমবার জানিয়েছে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে সরাসরি আলোচনা এই সপ্তাহেই ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন: ইরান সংকটের জন্য ট্রাম্পই দায়ী: সিআইএর সাবেক প্রধান

যদি এমন আলোচনা অনুষ্ঠিত হয়, তাহলে ইরানের পক্ষ থেকে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অংশ নিতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মূলত রেভল্যুশনারি গার্ডের হাতেই থাকবে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

ট্যাগ:কঠোর অবস্থানইরানে হামলাইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধইরান যুদ্ধকঠিন শর্তযুক্তরাষ্ট্র-ইরান আলোচনাআইআরজিসিআব্বাস আরাগচি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!